রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

টি-টোয়েন্টি শাসন করা পাকিস্তান এখন তলানিতে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। তাদের বদলে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠে ইতিহাস গড়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্র। গতবারের ফাইনালিস্টদের এবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।

আজ আসরে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইমাদ ওয়াসিমকে প্রশ্ন করা হয়েছিল, তার খেলোয়াড়ি জীবনে সবচেয়ে তলানিতে এসে এবারই ঠেকল কি না পাকিস্তান? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, এটিই তলানি। এর চেয়ে নিচে নামা যায় না। এটিই বাস্তবতা।’

পাকিস্তানের এমন ব্যর্থতার কারণ ব্যাখা করতে গিয়ে ইমাদ বলেছেন, ‘দেখুন আমার মতে, আমি ব্যক্তিগত মতটা বলছি। এটিকে শিরোনাম করবেন না। এটা মানসিকতার ব্যাপার। আপনি কোন মানসিকতা নিয়ে খেলতে চান? হয় আপনি আগুনের জবাব আগুন দিয়ে দেবেন অথবা নিজস্ব উপায়ে খেলবেন। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, আগুনের জবাব আগুনই হওয়া উচিত। আর যদি হারেনও আপনি নিজেকে বলতে পারবেন—ওই দিনে আমরা যথেষ্ট ভালো করিনি।’

এমন পরিস্থিতি থেকে উত্তরণের পথও মনে করিয়ে দিয়েছেন ইমাদ। তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে, আমাদের দল ও খেলোয়াড়েরা এতটাই ভালো যে আমরা যেকোনো ধরনের ক্রিকেট খেলতে পারি। (কিন্তু) আমরা এটি চেষ্টা করে দেখিনি। কিন্তু চেষ্টা করতে হবে। ব্যর্থতার ভয়কে দূরে সরাতে হবে।’

‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সবখানেই ব্যর্থতার ভয়কে সরাতে হবে। আগেও যেমন বলেছি, ব্যক্তি বদলালে কিছুই বদলাবে না। মানসিকতা বদলালে আপনি অনেক কিছুই বদলাতে পারবেন। একই বলে ছয় হতে পারে, চার বা সিঙ্গেল হতে পারে এবং ওই বল একটা উইকেটও নিতে পারে বা ডট হতে পারে।’-যোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *