রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সোনাক্ষীর বিয়ের অতিথি তালিকায় বড় চমক

বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

দুই বছর সম্পর্কের পর প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে হবে সোনাক্ষী-জাহিরের বিয়ের অনুষ্ঠান।

ইতোমধ্যে তারিখ প্রকাশ করে সোনাক্ষী-জাহিরের বিয়ের আমন্ত্রণ পাঠানো শুরু হয়েছে। এই জুটির বিয়ের অতিথি তালিকাতে রয়েছে বড় চমক। অতিথি হিসেবে সোনাক্ষীর বিয়েতে দেখা যাবে বলিউডের ভাইজান খ্যাত সালমান খানকে।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী ২৩ জুন মুম্বাইয়ের একটি হোটেলে আয়োজিত হবে সোনাক্ষীর বিয়ের আসর। আর সেখানেই পারফর্ম করবেন সালমান। এছাড়াও, সঞ্জয় লীলা বানসালির ‘হীরামাণ্ডি’ সিরিজের পুরো কলাকুশলীরা থাকবেন সোনাক্ষীর বিয়েতে। এদিন সন্দীপ খোসলার ডিজাইনে কনে সাজবেন সোনাক্ষী। অন্যদিকে, মনিশ মালহোত্রার গলাবন্ধ কুর্তায় দেখা যাবে জাহির ইকবালকে।

এই জুটির বিয়ের আমন্ত্রণ পত্রেও রয়েছে বড় চমক। সোনাক্ষী-জাহির তাদের বন্ধু এবং পরিবারের কাছে ‘কিউআর কোড’ পাঠিয়ে বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন। যদিও কিছুদিন আগে তাদের বিয়ের কিউআর কোড ফাঁস হয়ে যায়। এতে বিয়ের আয়োজন নিয়ে বিস্তারিত কিছু তথ্যও ভাইরাল হয়।

ফাঁস হওয়া ওই কিউআর কোডটি স্ক্যান করলে শোনা যায় সোনাক্ষী আর জাহিরের ভয়েস ক্লিপ। সেখানে বলেছেন, প্রেমিক প্রেমিকার থেকে এবার স্বামী স্ত্রী হতে চলেছেন তারা।

এদিকে সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, মেয়ের বিয়ের ব্যাপারে তিনি এখনও কিছু জানেন না। সোনাক্ষী যদি তাদের এই বিষয়ে জানায়, তাহলে মন খুলে আশির্বাদ করবেন জুটিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *