রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মুখোশ খুলে গেল ভণ্ড মাদ্রাসা শিক্ষক আনারুল ইসলামের

ক্রাইম রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানাধীন হরিনপালা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. আনারুল ইসলামের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানকারী সাংবাদিকদের তদন্তে উঠে এসেছে—এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ধর্ম, তাবিজ-কবচ ও জ্বীনের চিকিৎসার নামে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।

জ্বীন, তাবিজ ও প্রেমিক ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি!

শিক্ষক পরিচয়ের আড়ালে আনারুল ইসলাম নিজেকে একজন দরবেশ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। অনুসন্ধানে জানা গেছে, তিনি ‘জ্বীনের মাধ্যমে চিকিৎসা’, ‘প্রেমিককে জ্বীনের সাহায্যে বশীকরণ’ এবং ‘অসাধ্যকে সাধ্য করার’ আশ্বাস দিয়ে সহজ-সরল, ধর্মভীরু মানুষ, বিশেষ করে নারীদের কাছ থেকে অর্থ আদায় করে থাকেন। তার প্রতারণার শিকার নারীর সংখ্যাই বেশি, যারা ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে বা সংসার রক্ষার আশায় তার ফাঁদে পা দিয়েছেন।

সূত্র জানায়, বিগত সময়ের ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি ‘তাতীলীগ’ নামক একটি বিতর্কিত দলের ছায়াতলে থেকে নিজের প্রতারণা কার্যক্রম নির্বিঘ্নে চালিয়েছেন। সেই সময় তিনি বিভিন্ন জেলা থেকে আগত রোগীদের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নেন। বর্তমানে আনারুল ইসলাম জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে ক্ষমতার পালাবদলের সুযোগ নিচ্ছেন বলেও দাবি করেছেন স্থানীয়রা।

অস্বাভাবিক সম্পদের মালিক

শুধু প্রতারণা নয়, তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদেরও সন্ধান মিলেছে। পিরোজপুর শহরে একটি বহুতল ভবনসহ আরও অনেক সম্পদের তথ্য উঠে এসেছে, যা একজন সাধারণ শিক্ষক হিসেবে অস্বাভাবিক ও সন্দেহজনক।

ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন—আনারুল ইসলামের মতো প্রতারকদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি। তার ভণ্ডামি আর অর্থলোভী মুখোশ যেন জাতির সামনে স্পষ্ট হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *