রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বাংলা নববর্ষকে বরণ করতে নিউইয়র্কে নানা আয়োজন

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

আগামী সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। বাংলাদেশের মতো নিউইয়র্কেও বাংলা নববর্ষকে বরণ করতে নানা আয়োজন চলছে। পাশাপাশি বাংলাদেশিরা বসবাস করেন, এমন স্টেটগুলোতে বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ১২ ও ১৩ এপ্রিল দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ডওয়াইড উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান হবে শনিবার, ১২ এপ্রিল টাইম স্কয়ারে আর রবিবার,১৩ এপ্রিল জ্যাকসন হাইটসে।

টাইম স্কয়ারে সহস্র কণ্ঠে বাংলা বর্ষ ১৪৩২-কে বরণ করা হবে। অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায় আর শেষ হবে রাত ১০টায়। জ্যাকসন হাইটসে অনুষ্ঠান হবে ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে, চলবে রাত ১০টা পর্যন্ত। ১২ এপ্রিল টাইম স্কয়ারে মঙ্গল শোভাযাত্রা হবে বেলা ১২টায়। জ্যাকসন হাইটসে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বেলা তিনটায়।

দুই দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে অনেকেই অনুষ্ঠানে যোগ দিতে সক্ষম হবেন। বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে অনেকেই বৈশাখের পোশাকও কিনেছেন। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রথীন্দ্র নাথ রায়, শুভেচ্ছা দূত হিসেবে আছেন নৃত্যশিল্পী লায়লা হাসান ও লুৎফুন্নাহার লতা।

টাইম স্কয়ারে সহস্র কণ্ঠে বাংলা বর্ষবরণ ১৪৩২-কে সফল করতে এর আহ্বায়কেরা কাজ করছেন। এই আয়োজনের সাথে রয়েছেন বিশ্বজিৎ সাহা। তারা গত বছরও টাইম স্কয়ার ও জ্যাকসন হাইটসে বড় পরিসরে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

এদিকে ড্রামা সার্কেলের উদ্যোগে বর্ষবরণ ১৪৩২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি অনুষ্ঠিত হবে ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সোমবার সন্ধ্যা সাতটায়। এবারের অনুষ্ঠান হবে গুলশান ট্যারেসে। উডসাইডের এই অনুষ্ঠানে থাকবে পান্তা ইলিশ ভোজ। রং-বেরঙের বৈশাখী সাজে সবাইকে অনুষ্ঠান আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

কুইন্স সোশ্যাল এডাল্ট কেয়ার সেন্টার প্রেজেন্টস আনন্দধ্বনি-টিবিএন২৪ বর্ষবরণ ১৪৩২ বাংলার গানের আসর বসছে। ১৩ এপ্রিল রোববার বিকাল পাঁচটায় এই অনুষ্ঠান হবে জ্যামাইকার দ্য ম্যারি লুইস একাডেমিতে। অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার জন্য আয়োজকেরা আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য থাকবে না। এ ছাড়া বাফা, বিপাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিউইয়র্কের উদ্যোগে বর্ষবরণ রিইউনিয়ন ও ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হবে ১৩ এপ্রিল। চৈত্র সংক্রান্তির এই দিনে তারা তাদের সংগঠনের ২৯তম বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করছে। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অ্যাসোসিয়েশনের সকল নেতা ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠান সফল করতে সংগঠনের প্রেসিডেন্ট ওয়াসিম উদ্দিন ভুইয়া, কনভেনর মোহাম্মদ এস সাদী, মেম্বার সেক্রেটারি সোহেল গাজী ও জেনারেল সেক্রেটারি রুহুল আমিন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শোটাইম মিউজিকের উদ্যোগে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে বর্ষবরণ। জ্যামাইকার দ্য সেন্ট ম্যারি স্কুলের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রবেশ করার জন্য কোনো ফি নেই। এই বৈশাখী আয়োজনে প্রবাস ও দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *