রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জাতীয়করণ চাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ১৪ সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
জাতীয়করণ চাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ১৪ সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি

স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের দাবি জানিয়েছে “স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট”। রোববার, ৩১ আগস্ট জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা এ দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য জোটের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, মহাসচিব মোহাম্মদ তাজুল ইসলাম ফয়াজি এবং ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্রনেতা মোঃ ওমর ফারুক প্রমুখ। আন্দোলনের প্রেক্ষাপট ও সরকারের প্রতিশ্রুতি- বক্তারা জানান, গত ২৮ জানুয়ারি আন্দোলনের একপর্যায়ে সরকার তাদের আশ্বস্ত করে জানিয়েছিল— সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ থেকে অনুদানভুক্ত ১,৫১৯টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানগুলো আবেদন করে এবং মন্ত্রণালয় কর্তৃক যাচাই-বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো তালিকা প্রকাশ করা হয়নি, ফলে শিক্ষক সমাজে চরম হতাশা বিরাজ করছে।

দাবি ও হুঁশিয়ারি- বক্তারা সরকারকে আলটিমেটাম দিয়ে বলেন “যদি দ্রুত আমাদের দাবিসমূহ মেনে না নেওয়া হয়, তাহলে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রধান দাবিসমূহ:

  • ১. অনুদানভুক্ত অনলাইনে আবেদন করা সব মাদ্রাসার দূরত্বভিত্তিক তালিকা প্রকাশ।
  • ২. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তির জন্য দ্রুত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ।
  • ৩. ২৮ জানুয়ারির ঘোষণার আলোকে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদ্রাসাগুলোর পর্যায়ক্রমে জাতীয়করণ নিশ্চিত করা।
  • ৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য প্রাথমিক পদে ন্যায্য দৃষ্টিকরণ।
  • ৫. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।

 

শেষ কথা- বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। একদিকে এমপিওভুক্ত ও জাতীয়করণ নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও, বাস্তবে তার কোনো অগ্রগতি নেই। এখন সময় এসেছে এই শিক্ষকদের ন্যায্য অধিকার দেওয়া এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারের মূলধারায় অন্তর্ভুক্ত করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *