বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

দারুণ শুরুর পর ভারতে হোঁচট বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হোঁচট খেয়েছে মেয়েরা। শুক্রবার চ্যাংলিমিথান স্টেডিয়ামে প্রতিবেশিদের কাছে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচে মাহবুবুর রহমান লিটুর শিষ্যদের শুরুটা মন্দ হয়নি। তবে বাংলাদেশ যেখানে হেলায় সুযোগ হারিয়েছে, সেখানে ভারত ঠিকই নিজেদের সুযোগ কাজে লাগিয়েছে।

১৪ মিনিটে সতীর্থের বল ধরে আক্রমণে ওঠা পার্ল ফার্নান্দেজকে আটকাতে পারেননি বাংলাদেশের কোনো ডিফেন্ডার। এক ছুটে বক্সে ঢুকে ভারতের এই ফরোয়ার্ডের শট গোলকিপারের হাত ছুঁয়ে জালে জড়ায়।

৩৬ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ফাতেমা আক্তারের কর্নারে আলপি আক্তারের হেড অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। ভুটান ম্যাচে জোড়া গোল করা এই ফরোয়ার্ডকে এ সময় হতাশা প্রকাশ করতে দেখা যায়।

বিরতির পর ভারত ব্যবধান দ্বিগুণ করে। ৭৬ মিনিটে কর্নার থেকে আলিশার ভাসিয়ে দেওয়া বলে বদলি খেলোয়াড় বনিফিলিয়া সুল্লাই ডান পা বাড়িয়ে দিয়ে গোলকিপারকে পরাস্ত করেন। এরপর বাংলাদেশ চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি। আসরের তৃতীয় ম্যাচে ২৪ আগস্ট নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *