রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মিজানুর রহমান রোমান: প্রতারণার শেষ কোথায়

ক্রাইম রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজিরধনী গ্রামের মিজানুর রহমান রোমান দীর্ঘদিন ধরে জাল-জালিয়াতি, অবৈধ অর্থপাচার ও তদবির বাণিজ্যের সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয়দের অভিযোগ, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে রোমান ভুয়া নিয়োগপত্র প্রদান করে ইতোমধ্যে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। প্রতারক রোমানকে খুঁজে না পেয়ে ভুক্তভোগীরা দিশেহারা হয়ে পড়েছেন।

 

ভুক্তভোগীরা জানান, তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও রোমান মুখোমুখি সাক্ষাতে রাজি হচ্ছেন না। গাইবান্ধার স্থায়ী বাসিন্দা হলেও বিয়ের সুবাদে বর্তমানে রাজশাহীতে অবস্থান করে রোমান বিভিন্ন জেলায় ‘সরকারি চাকরি’ পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন।

 

প্রতারিত ব্যক্তিদের অভিযোগ, রোমান প্রভাবশালী পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি ও হয়রানির মধ্যে ফেলে দিচ্ছেন।

 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রোমানের পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, যারা রাজধানীর মতিঝিল, কোটিপতি পার্ক, বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকায় সক্রিয়ভাবে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

 

একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, কুপতলা ইউনিয়নের এক বাসিন্দা একপর্যায়ে রোমানকে আটক করে অর্থ আদায় করেছিলেন।

 

ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বলেন, “এই ভয়ঙ্কর প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যেন ভবিষ্যতে কেউ সাধারণ মানুষকে এভাবে প্রতারণা করতে না পারে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *