বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মতাহের-আরকান বাহিনীর ‘অত্যাচারে’ অতিষ্ঠ ফুলবাড়ীবাসী

ক্রাইম রিপোর্টার
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

 

মতাহের আলী ও আরকান আলী নামের দুই চাচাতো ভাইয়ের সন্ত্রাসী বাহিনীর ‘অত্যাচারে’ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী উত্তরপাড়া গ্রামের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। মতাহের-আরকান বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

সরেজমিনে গ্রামের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মতাহের আলী ও আরকান আলী তাদের পরিবারের সদস্যদের নিয়ে গড়ে তুলেছেন একটি সন্ত্রাসী বাহিনী। আর এই সন্ত্রাসী বাহিনীর দ্বারা দীর্ঘদিন থেকে এলাকার মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। এলাকার প্রভাবশালী ও সম্ভ্রান্তপরিবারকে ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা সহ জায়গা জমি। তাদের প্রস্তাবে রাজি না হলে শুরু হয় ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলা, মামলা। বিভিন্ন ঘটনার জেরে তাদের বিরুদ্ধে থানা-পুলিশ সালিশ-বৈঠক হলেও এই অপরাধ জগত থেকে ফিরে আসেনি এই বাহিনী। মতাহের-আরকান বাহিনীর অন্যান্য সদস্যরা হলো- সুমন আলী, মিজান মিয়া, আব্দুর রহিম আবদিন, নাজিম উদ্দিন, রিয়াজ মিয়া, টিপু মিয়া, পাপলু মিয়া, আব্দুস ছত্তার, লিপু মিয়া, কুটিনা বেগম, তামান্না আক্তার সহ ১০/১৫ জনের একটি দল।

 

জানা যায়, সম্প্রীত সময়ে ফুলবাড়ী উত্তরপাড়ার একটি আদর্শবান পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মতাহের-আরকান বাহিনীর অন্যতম সদস্য টিপু মিয়াকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। অনুসন্ধানে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বেআইনি জনতায় দলবন্ধ হয়ে দেশীয় অস্ত্র ধারালো দা, চাকু, কাঠের রুইল, লাঠিসোটা ইত্যাদি সহকারে ফুলবাড়ী উত্তরপাড়া এলাকার ব্যবসায়ী আবুল হাসানের বসতঘরে অনধিকার প্রবেশ করে আবুল হাসান ও তার পরিবারের উপর অতর্কিতভাবে আক্রমন করে। এই সন্ত্রাসী হামলায় আবুল হাসান, তার স্ত্রী স্বপ্না বেগম সহ কয়েকজন গুরুতর আহত হন। এসময় সন্ত্রাসীরা বসতঘরের আলমারী ভেঙ্গে ড্রয়ারে থাকা নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় এবং বসত ঘরের দরজা, জানালা ভাংচুর সহ বসতঘর ভাংচুর করে অনুমান তিন লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এক পর্যায়ে আশ-পাশের লোকজন আসতে থাকলে প্রাণে হত্যার হুমকি দিয়া সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে আবুল হাসানের অবস্থা মারাত্মক হওয়ায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত ডাক্তার অবস্থা গুরুতর দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং তার স্ত্রী স্বপ্না বেগম সহ অন্যান্য আহতরা গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মতাহের-আরকান বাহিনী কর্তৃক এরকম শত শত ঘটনার সাক্ষী ফুলবাড়ীবাসী।

 

ফুলবাড়ী উত্তরপাড়া এলাকার অধিকাংশ লোক অভিযোগ করে বলেন, মতাহের আলী ও আরকান আলী সহ তাদের পরিবারের লোকজন খুবই খারাপ, দাঙ্গাবাজ, লাঠিয়াল ও জুলুমবাজ প্রকৃতির লোক। প্রায় সময় তারা বিভিন্ন বিষয়াদি নিয়া অহেতুক ঝগড়া-বিবাদে লিপ্ত থাকে। তারা আইন কানুনের ধার ধারেনা, সমাজের বিচার আচার মানেনা। মতাহের-আরকান বাহিনীর ‘অত্যাচারে’ অতিষ্ঠ ফুলবাড়ীবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *