বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

ফ্যাসিস্টরা বিদায় হলে আর কখনো ক্ষমতায় ফিরে আসে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যাসিবাদ এখন বিদায় হয়ে গেছে।পতিত আওয়ামী লীগ বাংলাদেশে আর ক্ষমতায় আসতে পারবে না।

তিনি বলেন, তাই এখন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশার সরকার গঠন করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে সম্ভব হলে ২০২৫ সালের শেষে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমরা ক্ষমতায় এলে নাকি সংখ্যালঘুরা নিরাপদ থাকবে না। ভারতের মিডিয়া এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আমরা নির্দ্বিধায় বলতে চাই। জামায়াতে ইসলামীর আদর্শ হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সংখ্যালঘুরা আমাদের কাছে আমানত। জামায়াতে ইসলামী একটি আদর্শের প্ল্যাটফর্ম। আমরা মানুষের অধিকার ইজ্জত সম্মান নিরাপত্তা উন্নয়ন সেবা সবকিছু নিশ্চিত করবো। আমরা সন্ত্রাস চাঁদাবাজ ঘুস দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবো।

তিনি আরও বলেন, আমরা দেশে দক্ষ মেধাবী কর্মঠ যুবসমাজ গড়ে তুলতে চাই। কারণ যুব সমাজের মাধ্যমেই দেশের আমূল পরিবর্তন করা সম্ভব।

যুব সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সেক্রেটারি মু. আইউব আলী ফরায়েজী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভুইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির মু. সাহাব উদ্দিন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির মাওলানা দ্বীন মোহাম্মদ, সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. জাহিমুল ইসলাম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মু. ইয়াছিন আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মু. জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *