রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

পরীমনির বাড়িতে শিক্ষার্থীদের ভিড়

বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
পরীমনির বাড়িতে শিক্ষার্থীদের ভিড়

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি এই মুহূর্তে শুটিং ছেড়ে নানান কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে যে কাজেই ব্যস্ত থাকেন না কেন সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তিনি। প্রায়ই ব্যক্তিজীবনের নানান মুহূর্ত ভক্ত-অনুরাগীদের কাছে ভাগ করে নেন এই নায়িকা।বর্তমানে নানার মৃত্যুবার্ষিকী পালন করতে নিজ জন্মস্থান বরিশালে আছেন তিনি।সেখান থেকে একাধিক ভিডিও ও ছবি প্রকাশ করেছেন পরী।

মঙ্গলবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন নায়িকা। ভিডিওটিতে দেখা যায়, পরীমনির বাড়ির উঠানে একঝাঁক শিক্ষার্থী জড়ো হয়েছেন।তারা নায়িকাকে এক নজর দেখার জন্য উৎসুক! এ সময় পরীকে মজার ছলে বলতে শোনা যায়, ‘তোমাদের টিচারকে নালিশ করব, তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি?’এরপরই তাদেরকে বিকালে আসার কথা বলেন তিনি।তার কথায় বিকালে আবারও চলে আসে তারা। তবে এবার শুধু শিক্ষার্থীরাই ছিল না, সঙ্গে ছিলেন এলাকার আরও কিছু সাধারণ উৎসুক মানুষেরাও।

পরে সবার সঙ্গে সেলফি তোলেন পরী। এ সময় নায়িকার দুই সন্তানের সঙ্গেও সাক্ষাৎ হয় সবার। ছবি তোলা শেষে পরীর ছেলে সবাইকে হাত তুলে বিদায় জানায়। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া।’ এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কমেন্টস বক্সে পরীকে ভালোবাসায় ভরিয়ে দেন ভক্ত-অনুরাগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *