বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

খুলছে অফিস, চলবে নতুন সময়সূচিতে

নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

ঈদুল আজহার ছুটির পর আজ বুধবার (১৯ জুন) থেকে খুলছে সরকারি অফিস। এদিন নতুন সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন এই সময়সূচি কার্যকর হচ্ছে।

সোমবার (১৭ জুন) দেশব্যাপী উদ্‌যাপিত হয় ঈদুল আজহা। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস হিসেবে বুধবার থেকেই নতুন অফিস সময়সূচি কার্যকর করছে সরকার। এ সময়সূচি অনুযায়ী যথারীতি কোর্ট-কাচারি ও শেয়ার বাজার চলবে।

গত ৩ জুন মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ওইদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মূলত দেশে স্বাভাবিক সময় হিসেবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলতো। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ২০২২ সালের ১৫ নভেম্বর সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। এবার আবারও সেই আগের সময়সূচিতে ফিরছে দেশের অফিসের সময়সূচি।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেছিলেন, ‘রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি। এছাড়া শুক্র ও শনিবার ছুটি থাকবে।’

এখন কী কারণে অফিস সময় পুনঃনির্ধারণ করা হয়েছে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটিই স্বাভাবিক সময়সূচি ছিল। দিনে ৮ ঘণ্টা কাজ হবে। ৫ দিনে ৪০ ঘণ্টা। এতোদিন ৩৫ ঘণ্টা কাজ হতো, কিন্তু সেটি ছিল বিশেষ ব্যবস্থা।এখন আবার আগের অবস্থায় ফেরা হচ্ছে।’ বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *