বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

‘হ্যাপি ফাদার্স ডে পরী

Reporter Name
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
‘হ্যাপি ফাদার্স ডে পরী
‘হ্যাপি ফাদার্স ডে পরী

বিভিন্ন সময়ই ব্যক্তিগত জীবনের নানা বাঁকবদল নিয়ে সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা পরীমনি। গুণী পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে সহ-অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রেম-বিয়ে। তাঁদের কোল আলো করে আসে সন্তানও। কিন্তু দাম্পত্যজীবনের সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি পরীমনির। দাম্পত্য কলহের জেরে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি।

জন্মের পর থেকেই ছেলের দায়িত্ব পালনে সব সময়ই একনিষ্ঠ পরীমনি। বিচ্ছেদের পর থেকে ছেলে পুণ্যর সঙ্গে খুব একটা দেখা যায়নি রাজকে। তাঁর মানে মা ও বাবা দুজনের দায়িত্বই একা হাতে সামলাতে হচ্ছে পরীকে। তাইতো মা পরীমনির সুনাম সব ক্ষেত্রেই। সন্তানের বাবা রাজও পরীর প্রশংসা করেছেন গণমাধ্যমে।

বিশ্ব বাবা দিবস উপলক্ষে ছেলেকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। স্ট্যাটাসে বাবা দিবসের শুভেচ্ছা পরী নিজেকেই জানিয়েছেন।

আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে পরী লিখেছেন, ‘মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যাপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে, সেটাকে আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। হ্যাপি ফাদার্স ডে পরী। দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর।’

পরীর স্ট্যাটাসের পর নায়িকার প্রশংসা করছেন ভক্ত-অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘সত্যিই তুমি অতুলনীয় একজন আদর্শ মা, আদর্শ বাবা।’ আরেক ভক্ত লিখেছেন, ‘সত্যি বলছি পরী, মা-বাবা হিসেবে তুমি অতুলনীয়।’ আরেকজন লিখেছেন, ‘পরী তোমার এই বিষয়গুলোই তোমাকে ইউনিক করেছে। হ্যাপি ফাদার্স ডে।’

সম্প্রতি একটি কন্যাসন্তানের অভিভাবকত্বও নিয়েছেন পরীমনি। ছেলে-মেয়েকে নিয়ে নায়িকার ভরা সংসার।

পাশাপাশি ব্যস্ত আছেন কাজ নিয়ে। বর্তমানে মুক্তির অপেক্ষায় পরীর ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজ। বানিয়েছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। এ ছাড়া পশ্চিমবঙ্গের সিনেমা ‘ফেলুবক্সী’তেও অভিনয় করেছেন পরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *