বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মিনিবাসকে পিকনিক বাসের ধাক্কা, নিহত ২

চট্রগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

পটিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী পিকনিক বাসের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি চালককে আটক করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসার টেক হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, যাত্রীবাহী এ কে ট্রাভেলস পরিবহনের একটি পিকনিকের বাস পেছন থেকে মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনিবাসের দুই যাত্রী নিহত হন। এ সময় মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে খাদে ছিটকে পড়ে।

নিহতরা হলেন- পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের মো. আবদুল করিম ভোলা (৫০) ও একই গ্রামের আবদুল হামিদ সাবু (৬০)। নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি পিকনিকের বাস পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনিবাসের দুই যাত্রী নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *