বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ইতালিতে নৌকাডুবি: বাংলাদেশিসহ নিহত ১১

আন্তজার্তিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

ইতালির উপকূলে নৌকাডুবির পৃথক দু’টি ঘটনায় এ পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬৬ জন। এছাড়া জীবিত অবস্থায় উদ্ধা করা হয়েছে ৫১ জনকে।

সোমবার ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসা ও কালাব্রিয়ার উপকূলে ঘটেছে নৌকাডুবির এই ঘটনা। দুই নৌকার যাত্রীদের সবাই অভিবাসনপ্রত্যাশী ছিলেন। কয়েক দিন আগে লিবিয়া ও তুরস্কের উপকূল থেকে ইতালির উদ্দেশে ছেড়ে গিয়েছিল নৌকাটি।

জার্মানির একটি দাতব্য সংস্থার জাহাজ রেসকিউশিপের সহায়তা ডুবে যাওয়া নৌকা দু’টি থেকে মোট ৫১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড বাহিনী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, ডুবে যাওয়া দু’টি নৌকার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও মিসরের নাগরিকরা ছিলেন।

নিখোঁজ ৬৬ জনের মধ্যে অন্তত ২৬ জন শিশু রয়েছে। এই শিশুদের মধ্যে কয়েক জনের বয়স এক বছরও পূর্ণ হয়নি।

২০১৪ সাল থেকে লিবিয়া ও তুরস্কের উপকূল থেকে নৌকায় অভিবাসনপ্রত্যাশীদের ইতালির উদ্দেশে যাত্রার প্রবণতা শুরু হয়। করোনা মহামারি ও তার পরবর্তী বছরগুলোতে এটি আরও ব্যাপক আকার নিয়েছে।

ইউরোপের প্রবেশপথগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ এই সাগর পথ নৌকায় পাড়ি দিতে গিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ডুবে মরা বা নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটে অনেক। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত এ পথে ইতালি পৌঁছাতে গিয়ে নিখোঁজ হয়েছেন ২৩ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *