বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জুড়ীতে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপির সভাপতি মাসুম রেজার প্রকাশ্যে তদবির

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলার জুড়ীতে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির সময় সাংবাদিক পরিচয়দাতা ও ওয়ার্ড যুবলীগের সভাপতিকে হাতেনাতে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে যুবলীগ নেতা সিএনজি মাছুম এক ব্যবসায়ীর কাছ থেকে সাংবাদিক পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে ওই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদার টাকা নেয়ার সময় হাতেনাতে পুলিশের হাতে গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত ওই যুবলীগ নেতাকে ঘটনাস্থল থেকেই ছাড়াতে প্রকাশ্যে মরিয়া হয়ে পড়েন উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা। জনতার প্রতিবাদের মুখে তাৎক্ষণিক চুপ থাকলেও পরে আবারো থানায় গিয়ে ওই যুবলীগ নেতাকে ছাড়াতে রাতভর জোর তদবির করছেন। এসময় উপজেলা জামায়াত নেতা মুজিবুর রহমান আজিজি তাৎক্ষণিক থানায় উপস্থিত হয়ে যুবলীগ নেতাকে ছাড়াতে উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজার তদবিরের তীব্র প্রতিবাদ করেন। উপজেলা বিএনপির সভাপতির তদবিরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিএনপির নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে ওই বিএনপি সভাপতির বহিষ্কার দাবি করেন।

জামায়াত নেতা মুজিবুর রহমান আজিজি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশ নতুন করে স্বাধীন হয়েছে। নতুন দেশে স্বৈরাচারী আওয়ামী যুবলীগের ওয়ার্ড পর্যায়ের চাঁদাবাজ নেতাকে থানা থেকে ছাড়াতে উপজেলা বিএনপির সভাপতি তদবির কোনভাবেই মানা যায় না। ‌ আমি থানায় উপস্থিত হয়ে সরাসরি ওই বিএনপি নেতার তদবিরের প্রতিবাদ জানিয়েছি।

এবিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জূল করিম ময়ূন বলেন, এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখিছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *