রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

২৮ সেপ্টেম্বর থেকে সংলাপে বসছে ইসি

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ কথা জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে ২৮ সেপ্টেম্বর সংলাপের বিষয়ে অনুমোদন চেয়েছি। আনঅফিসিয়ালি বলতে পারি ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে। প্রথমে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদের সংলাপের আমন্ত্রণ জানাব। এরপর ধাপে ধাপে অন্যদেরও আমন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত দেবে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসি ঘোষিত কর্মপরিকল্পনায় (রোডম্যাপ) সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে নির্বাচনে অংশীজনের সঙ্গে সংলাপ শুরুর কথা বলা হয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অংশীজনদের চিঠি দেওয়া হবে। শুরুতে সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ হবে। ইসি ঘোষিত কর্মপরিকল্পনায় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। এই সংলাপ এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করার কথাও বলা হয়েছে।

নির্বাচনে অংশীজনদের সঙ্গে কখন থেকে ইসি আলোচনায় বসবে এ বিষয়ে জানতে চাইলে সম্প্রতি নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, রোডম্যাপে চলতি মাসের শেষ দিকে সংলাপে বসার কথা বলা হয়েছে। তাই এই মাসের শেষ দিকে বসার পরিকল্পনা রয়েছে আমাদের। বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। অন্যদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে কমিশন। কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারিত হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে মোট ১৪৩টি রাজনৈতিক দল আবেদন জমা দিয়েছে। প্রাথমিক বাছাই শেষে ১২১টি দলের আবেদন বাতিল করা হয়। বাছাইয়ে উত্তীর্ণ ২২টি দলকে মাঠ পর্যায়ে যাচাইবাছাই করা হয়। এছাড়া আবেদন বাতিল হওয়া দলগুলোকে ইসি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছে।

সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *