বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নওগাঁয় চন্ডিপুর ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

 

নওগাঁ সদর উপজেলার চুনিয়া গাড়ি স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চন্ডিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মোহাম্মদ ফারুক, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা। আরো উপস্থিত ছিলেন চুনিয়া গাড়ি উচ্চ বিদ্যালয় এর সভাপতি খন্দকার আলমগীর হোসেন প্রধান শিক্ষক আলমগীর আলম। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বৈঠকে বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় এবং এ বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ ও বর্তমান সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপির চলমান আন্দোলনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

 

অনুষ্ঠান শেষে আগত সবাইকে মধ্যাহ্নভোজ করানো হয়। শান্তিপূর্ণভাবে বৈঠক শেষ হয় এবং নেতাকর্মীরা আগামী দিনের কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *