রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

চন্দনাইশে স্বাস্থ্য সহকারীদের বেতন বন্ধ, ভাতার টাকা না পাওয়ার অভিযোগ

মো: জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

স্বাস্থ্য সহকারীদের বেতন বিলের চাহিদা স্বাস্থ্য অধিদফতরে না পাঠানোর কারণে সঠিক সময়ে বেতন পাচ্ছে না স্বাস্থ্য সহকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ১ স্বাস্থ্য সহকারী জানান, স্বাস্থ্য অধিদফতর বাজেট শাখায় প্রতি ৬ মাস পর পর বেতন বিলের চাহিদা প্রেরণ করতে হয়।

কিন্তু চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার, প্রশাসনিক কমকর্তাদের অবহেলার কারণে কয়েক মাসের বেতন বন্ধ রয়েছে। পাশাপাশি আনোয়ারা, সাতকানিয়া উপজেলার স্বাস্থ্য সহকারীদের বেতন নিয়মিত পাচ্ছেন অথচ চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা বেতন পাচ্ছেন না।

৩৭ জনের মত স্বাস্থা সহকারী উপজেলার বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর রোগ প্রতিরোধে কাজ করেন তারা। এছাড়াও রোগ থেকে মুক্তির উপায়, নতুন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং পরামর্শ দিয়ে থাকেন।

তারা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়ন, ১৫-৪৯ বছর বয়সি নারীদের টিটি/টিডি টিকা দেওয়া, গর্ভবতী মা ও শিশুদের, টিকা প্রদানের ভাতা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাবে জমা হলেও তারা বিভিন্ন সময়ে টিকা প্রদানের ভাতার টাকা সঠিক সময়ে না পাওয়ার অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্য সহকারীরা অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। চার দশকের বেশি সময় তারা প্রথম সারির যোদ্ধা হিসাবে জনগণের স্বাস্থ্যসেবায় রয়েছেন। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমকর্তা রশ্মি চাকমার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি দায়িত্ব নেয়ার পর সরকারি ভাবে যে ভাতা স্বাস্থ্য সহকারীদের জন্য বরাদ্দ দেয়া হয়। সেই রকম বরাদ্দ এখনো আসে নাই, পূর্বের বরাদ্দের টাকা যদি কোন স্বাস্থ্য সহকারী না পেয়ে থাকেন তাহলে তিনি দ্রুত সময়ে ভাতার টাকা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে তিনি আন্তরিক

তিনি জানান স্বাস্থ্য সহকারীদের অত্র অফিসের যাবতীয় সমস্যা বসে সমাধান করা হবে, তাদের দাবি দাওয়া, সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন স্বাস্থ্য কমকর্তা রশ্মি চাকমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *