রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

পৃথক অভিযানে ৭ ডাকাত সদস্য গ্রেফতার অস্ত্র, হেরোইন ও মোটরসাইকেলসহ আটক; আদালতে প্রেরণ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ মে) দিবাগত রাতে টঙ্গীর নতুনবাজার ও আরিচপুর এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় অস্ত্র, ১৩ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—জাহিদুল ইসলাম জাহিদ (৩০), মাসুদ রানা (৩২), রুবেল হোসেন (৩০), জামাল উদ্দিন (৩২), শরিফুল ইসলাম (৩৫), মো. শফিকুল ইসলাম (৪৫) এবং মো. কামাল হোসেন (৪২)। তারা সবাই গাজীপুর ও আশপাশের এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল ওই রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালায়। এ সময় আসামিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে দেশীয় ধারালো অস্ত্র, ১৩ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার (২২ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *