সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

হবিগঞ্জে আড়াই লাখ টাকার মূল্যের বিদেশি মদ জব্দ 

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

 

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি’র) দায়িত্বপূর্ণ চুনারুঘাট ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকার বিদেশি মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৮ এপ্রিল) বেলা পৌনে ১২ টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপ্তিতে জানান, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ চুনারুঘাট ও শ্রীমঙ্গল  উপজেলার সীমান্তবর্তী এলাকায়
বৃহস্পতিবার বিভিন্ন সময়ে ৩ টি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সাতছড়ি বিওপি’র টহল দল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু হানিফ এর নেতৃত্বে রাত ৯টার দিকে চুনারুঘাট উপজেলার নারাক্ষেত নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে তল্লাশি করে মালিকবিহীন ৯৬ বোতল ভারতীয় মদ আটক করেন।গুইবিল বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ সুমন আলী এর নেতৃত্বে রাত সোয়া ১০ টার দিকে চুনারুঘাট উপজেলার দোলনা চা বাগান নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে টহল দল উক্ত স্থান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
সিন্দুরখান বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ শামিম আহম্মেদ এর নেতৃত্বে রাত সোয়া ১১ টার দিকে  শ্রীমঙ্গল উপজেলার সিমাইলত নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
অভিযান কালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। গত ২৪ ঘন্টায় পরিচালিত অভিযানে ২ লক্ষ ৫২ হাজার টাকার  মোট ১৬৮ বোতল বিদেশি মদ আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্য, অন্যান্য মালামাল এবং চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট এবং শ্রীমঙ্গল থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন,বিজিবি নিয়মিতভাবে সাহসিকতার সাথে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *