সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

হবিগঞ্জে গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে স্বামী-স্ত্রী

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

হবিগঞ্জের  চুনারুঘাটের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মুক্তা ইব্রাহিমের বিরুদ্ধে এবার পবিত্র কোরআনের সূরা ফাতেহা কে অবমাননার অভিযোগ উঠেছে।

যা নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভিডিওটি শেয়ার করে অনেকে এর নিন্দা জানানোর পাশাপাশি তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। অনেকেই ভিডিটিওতে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হয়েছে বলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এছাড়া এ ভিডিওটিকে ব্যাঙ্গ করার সামিল আখ্যায়িত করে বলেন, ফাজলামির একটা লিমিট থাকে। আপনি বিভিন্ন বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করতে পারেন এটা আপনার স্বাধীনতা। কিন্তু মানুষের ধর্মানুভূতিতে আঘাত হানতে পারেন না।

তাদের এই কনটেন্টটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। শনিবার বিকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কনটেন্ট ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ইব্রাহিম নামাজে যাচ্ছিল, এ সময় মুক্তা বারান্দার সিড়িতে বসে পাতিলে চাউল খুটছিলো। ইব্রাহিমের ধাক্কায় পাতিলটি পড়ে গেলে মুক্তা  ব্যাঙ্গ করার স্বরে বলে উঠে ‘মালিকী ইয়ামুদ্দিন’, জবাবে ইব্রাহিম বলছে ইয়‍্যাকা না’বুদু অইয়্যাকা নাস্তাঈন।

” আমি নামাজ পড়তে যাই। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে হাসির রুল পড়ে। এ ভিডিওটিতে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চুনারুঘাট সহ  জেলা জুড়ে নিন্দার ঝড় উঠে। অনেক ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের গ্রেফতারের দাবি জানান। মুক্তা আক্তার ওরফে পাঙ্গাস মুক্তা আর ইব্রাহিম চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলি গ্রামের বাসিন্দা। তাদের পূর্ববাড়ি আহম্মদাবাদ ইউনিয়নের দক্ষিণ ছয়শ্রী গ্রামে।

এক সময় ইব্রাহিম কাঠমিস্ত্রির কাজ করতো। বিগত কয়েক বছর ধরে নানা বিতর্কিত কনটেন্ট তৈরি করে আলোচনায় আসে এবং কোটি টাকার মালিক হয়। এর মধ্যে পাঙ্গাস মুক্তা হিসেবে পরিচিতি পাওয়া মুক্তা বিগত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারায়। তার সাথে ৮-১০ জনের একটি কনটেন্ট তৈরির বাহিনী রয়েছে। যাদের কাজই হচ্ছে বিতর্কিত কনটেন্ট তৈরি করা।

এমন পরিস্থিতিতে ঢাকার ক্রিম আপার মতো তাদেরকেও গ্রেফতারের দাবি জানিয়েছে সুশীল সমাজের লোকজন। এ বিষয়ে মুফতি হাফেজ নাছির উদ্দিন জানান, বিষয়টি পবিত্র কোরআন শরীফকে ব্যাঙ্গ করা হয়েছে। যা কুফরীর সামিল।

এদিকে রবিবার (১৩ এপ্রিল)  বিতর্কিত টিকটকার ইব্রাহিম মুক্তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে  আঘাত করে টিকটক তৈরী করায় চুনারুঘাট থানায় মৌখিক  অভিযোগ করেন মাওলানা তৌফিকুল ইসলাম শুয়াইবী সাংবাদিক কাজী সুজন নামে দুই ব্যক্তি।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ নুর আলম জানান, মৌখিক অভিযোগ পেয়েছি,  শনিবার থেকে এই বিতর্কিত টিকটক নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়ায় ইব্রাহিম মুক্তাকে ধরতে পুলিশের দুটি টিম মাঠে কাজ করছে ।

কিন্তু তারা দুজন  বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। তিনি তাদেরকে  আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সপোর্দ করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।  তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

অপরদিকে  পবিত্র কোরআনের সুরা কে অবমাননা করে কনটেন্ট বানানোর বিষয়ে প্রকাশ্যে লাইভে এসে ক্ষমা চেয়েছে টিকটকার ইব্রাহিম মিয়া ও মুক্তা খাতুন। তারা বলেন, আমাদের ধর্মীয় জ্ঞান কম, আমাদের মাফ করে দিন।

তবে তারা সব সময়ই এমন করে বলে দাবি সচেতন মহলের। জানা যায়, এর পূর্বেও কয়েকবার ধর্মীয় বিষয়ে সংবেদনশীল কথাবার্তা সম্বলিত কনটেন্ট তৈরি করেছে তারা। পরে তোপের মুখে ক্ষমা চেয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *