শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সর্বশেষ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিলেটের পরিচিত মুখ নওয়াব আলী হাসিব খান, রাজনীতির সীমানা পেরিয়ে মানবতার ফেরিওয়ালা নথিপত্র রিসিভ হতেই আসামির টেবিলে: বিআরটিএ-তে ‘গোপন তথ্য পাচার’ সিন্ডিকেট, এডি ইমরানের বেপরোয়া হুমকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন রাজ্জাক সিন্ডিকেটের বিষদাঁত প্রকাশিত সংবাদের প্রতিবাদ অপরাধ ঠেকাতে ভিন্ন কৌশল: রেলের ‘সুরুচি ক্যাটারারস’ সিন্ডিকেটের নেপথ্য গডফাদার রাজ্জাকের থলের বিড়াল এবার প্রকাশ্যে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রেলওয়ের ক্যাটারিং সেবার আড়ালে টিকিট কালোবাজারি সিন্ডিকেট, নেপথ্যে আব্দুর রাজ্জাক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৮৯৮২৯৪২৭৪।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

হবিগঞ্জে শাখা বরাক নদী অস্তিত্ব হারানোর পথে

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

হবিগঞ্জের এক সময়ের খরস্রোতা শাখা বরাক নদী এখন খালে পরিণত হয়েছে। খননেও কাটেনি এর নাব্য সংকট। বিভিন্ন সময় অবৈধ স্থাপনা উচ্ছেদের পরও দখলমুক্ত রাখা যাচ্ছে না নদীর তীর। অবৈধ দখল ও ময়লা-আবর্জনা ফেলার কারণে ক্রমেই অস্তিত্ব হারানোর পথে নদীটি।

সরেজমিন দেখা যায়, অবৈধ দখলের কবলে বর্তমানে এই নদী পূর্ব তিমিরপুর পর্যন্ত খালের মতো। তিমিরপুরের পর থেকে কালিয়ারভাঙা পর্যন্ত নদীর অস্তিত্ব বোঝা যায় না। এর পর আবার খালের মতো কোনো রকমে টিকে আছে। অধিকাংশ স্থানে বেদখল হয়ে যাওয়ায় নদীর চিহ্ন আর নেই। নদীর সঙ্গে যেসব খাল সংযুক্ত রয়েছে, সেগুলোর অবস্থাও একেবারে শোচনীয়। নদীর বিভিন্ন স্থানে কচুরিপানা জমে রয়েছে। নবীগঞ্জ বাজারের অনেক বাসার পয়ঃনিষ্কাশনের পাইপ সরাসরি নদীতে যুক্ত রয়েছে।

এ ছাড়া গবাদি পশুর বর্জ্য, হাসপাতাল-ক্লিনিকের ময়লা, মুরগির উচ্ছিষ্ট অংশ, পলিথিন, প্লাস্টিক বর্জ্যসহ নানা ধরনের ময়লা প্রতিনিয়ত মিশে দূষিত হচ্ছে শাখা বরাকের পানি। এতে মশা ও পোকামাকড়ের উপদ্রব বেড়েছে, পরিবেশের ভারসাম্যও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

রিভার উইনসের প্রতিষ্ঠাতা সদস্য কীর্তিনারায়ণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফয়জুর রব পনি বলেন, ‘নবীগঞ্জ শহরের প্রাণ শাখা বরাক নদী বছরের পর বছর ধরে দূষণ আর দখলে বিলীনপ্রায়। কয়েক বছর ধরে ব্যাপক হারে দূষিত হচ্ছে এই নদীর পানি। পৌর শহরের ময়লা সংগ্রহ করে তা এই নদীতে ফেলে সেটিকে ভাগাড় বানিয়েছে। পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে নদীতে যে ময়লা ফেলা হয়েছে, তা পরিষ্কার করতে হবে।

ইউএনও রুহুল আমিন জানান, অবৈধভাবে দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী দূষণ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *