সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নওগাঁয় ইউএনও ওসির বিরুদ্ধে ফেইসবুকে পোস্ট

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নওগাঁর মান্দা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান কে ঘুষখোর এবং ঘুষ দিলে কলম চলে আর ঘুষ না দিলে কলম চলেনা এমন বিষয় উল্লেখ করে “নওগাঁ জেলা বিএনপি” নামক ফেসবুক একাউন্ট থেকে করেছেন পোস্ট।

উক্ত ফেসবুক পোস্ট ঘিরে এলাকায় চলছে আলোচনা সমালোচনা। এই ফেসবুক আইডি থেকে আগেও নওগাঁর বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট হয়েছে।

“নওগাঁ জেলা বিএনপি” নামক ফেসবুক একাউন্ট পোস্টে উল্লেখ করেছে “ঘুষের রাজ্য মান্দা উপজেলা ১০০% ঘুষের রাজ্যে বসবাস করছেন মান্দা উপজেলার নির্বাহী অফিসার শাহ আলম মিয়া ও মান্দা থানার ওসি মুনসুর রহমান,গোপন সূত্রে জানা যায় যে কোন বিষয়ে ঘুষ দিলে কলম চলে আর ঘুষ না দিলে কলম চলেনা আওয়ামীলীগের আমলে এতো ঘুষ ছিলোনা তাই এই দুই মহান ঘুষখোর ব্যক্তির উপর দুদকের নজর দারি চাই।

ফেসবুক পোস্টের বিষয়ে মান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া’র সাথে একাধিকবার ফোন কলে যোগাযোগ করার চেষ্টা করেও ফোন রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ফেসবুক পোস্টে উল্লেখিত অভিযোগের বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, যে বিষয়ে ফেসবুক পোস্টে অভিযোগ তোলা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা এর কোন ভিত্তি নেই।

ফেসবুক পোস্ট যদি মিথ্যা হয়ে থাকে তাহলে ফেসবুক পোস্ট বিষয়ে কোনো অভিযোগ বা মামলা করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি মনসুর রহমান বলেন, না এখন পর্যন্ত এসব নিয়ে কোন অভিযোগ করিনি।

এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ফেসবুক পোস্ট এর বিষয়টি আমরা জেনেছি, তথ্য অনুসন্ধান করার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে। ঘুষ বা কোনরূপ অনিয়ম পেলে উক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *