সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নাটোরে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিককে হুমকি

তরিকুল ইসলাম ফাহিম, লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

জুলাই যোদ্ধা পরিচয়ে নাটোরের লালপুরে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম হৃদয়কে অশ্লীল গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ঐ সংবাদকর্মী। এতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রাকসা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে মনজুর ও একই উপজেলার আব্দুলপুর গ্রামের জাবেদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমানকে দায়ী করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গণমাধ্যমকর্মী সজিবুল হৃদয় জানান, ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে স্থানীয় এক ব্যক্তি অধিপত্য বিস্তার করে বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। একই পরিচয়ে ওই ব্যক্তি চুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকায় বিচার সালিশের মত কাজ করে চলেছেন।

এ ধরনের অপতৎপরতা বন্ধ করার পরামর্শ সংক্রান্ত কারো নাম উল্লেখ না করে ফেসবুকে স্ট্যাটাস দেন সজিবুল হৃদয়। এরই জের ধরে গত রবিবার জুলাইযোদ্ধা পরিচয়ে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি পোস্টটি তাকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে দাবি করে সাংবাদিক হৃদয়কে লাঞ্ছিত করে।

এর পরেরদিন সোমবার দুপুরে মনজুর নামে এক ব্যক্তি জুলাইযোদ্ধা ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতা পরিচয়ে হৃদয়ের মোবাইল কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে রাতে সাংবাদিক হৃদয়কে বাড়িতে ঘুমাতে দিবেন না বলে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এবং সাংবাদিকতা নিয়ে নানা অশ্লীল কথা বলেন।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মুনজুর বলেন, সজিবুল হৃদয় নিউজ করেছে জুলাইযোদ্ধা হয়ে চাঁদাবাজি, ছিনতাই করেছি। আমি একজন জুলাই যোদ্ধা। আমরা দেশ তথা লালপুরের গর্ব, আমাদের নামে লিখবে কেন? কোন নিউজে যে কেউ ক্ষুব্ধ হলে আইনগত সহায়তা নেয়া যাবে, আপনি হুমকি ধামকি দিলেন কেন এই প্রশ্নের জবাব দিতে পারেননি মুনজুর। পরে তিনি বলেন আপনি নিউজ করে দেন সমস্যা নেই। বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।

এবিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *