বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন

হাকিকুল ইসলাম খোকন
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি'র ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন

ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র যৌথ উদ্যোগে গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে ” ঈদ খাদ্য সামগ্রী ” বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের উপদেষ্টা এবং সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র উপদেষ্টা ও সাবেক সচিব ড. সৈয়দ নকীব মুসলিম, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম ও বিশ্ব দর্পন এর সম্পাদক মাহবুব আলম কমল।

মুক্তিযুদ্বের বীরঙ্গনা নারীদেরকে ঈদ খাদ্য সামগ্রী দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়,রিজিয়া বেগম,কানন গোমেজ,নুরজাহান বেগম,সাবিহা বেগম, রংমালা,স্বরনলতা ফলি, সন্ধ্যা ঘোষ, রাজিয়া বেগম এবং হনুফা বেগমদের মাঝে ঊপহার বিতরনের মাধ‍্যমে । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র এই ধরনের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন ও এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের আহবায়ক ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র ভাইস চেয়ারম্যান ইকবাল আলমগীর এর সভাপতিত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাবের সদস্য এস এ টিভি গ্রিস প্রতিনিধি ও গ্রিস বাংলা প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুঁইয়া ডালিম, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র ঢাকা মহানগর কমিটির সহ সভাপতি মোস্তফা আল আজাদ মুস্তাফিজ,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম আজাদ, সহ- সাধারণ সম্পাদক ইদি আমিন এপোলো, প্রচার সম্পাদক মিজানুর রহমান, বিজ্ঞ আইনজীবী প্যানেল এর সদস্য ব্যারিষ্টার জিন্নুর রাইন চৌধুরী, এডভোকেট মোড়ল জিয়াউর রহমান।

গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত ঈদ খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *