রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন। নিহতের নাম আব্দুল গণি (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন। নিহতের নাম আব্দুল গণি (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

বুধবার বিকাল ৫টার দিকে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে খায়রুল ইসলাম জানান, বিকালে ধোপাঘাটপুর গ্রামে তাদের বাড়ির সামনের সড়কে মাটি ভরাটকে কেন্দ্র করে তার বাবা আব্দুল গণি ও চাচাতো ভাই সোহেল (৩০) ও রুবেল মিয়ার (২৫) সঙ্গে কথা কাটাকাটি হয়।

এরই এক পর্যায়ে রুবেল ও সোহেল উত্তেজিত হয়ে তার বাবা আব্দুল গণিকে ধারাল ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করে। পরে স্থানীয়রা গণিকে উদ্ধার করে পাশের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান দৈনিক মিডিয়া বাজকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *