রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ফুটপাত দখলমুক্ত করে আবার ও দখলে

তিমির বনিক, শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ফুটপাত দখলমুক্ত করে আবার ও দখলে

মৌলভীবাজারের কুলাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান থেকে শুরু করে সচেতনতা তৈরি-কোনো কিছুই বাদ যায়নি। এরপরও ফুটপাত নতুন করে আবার দখল হয়ে যায়।

পৌরবাসীরা বলছেন, ফুটপাত উচ্ছেদের পর নিয়মিত ফলোআপ না থাকায় এর সুফল পাওয়া যাচ্ছে না। ফুটপাত ব্যবসায়ীরা বলছেন, তাদের বিকল্প কোনো স্থানে না দিয়ে বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়। অবশ্য উপজেলা প্রশাসন ওই ব্যবসায়ীদের কথার সঙ্গে দ্বিমত পোষণ করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হকারদের জন্য বাজারে পুনর্বাসন করা হলেও তারা বাজারে যেতে রাজি নন।

গত দু’দিন সরেজমিনে দেখা গেছে, ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা পৌর শহরের দক্ষিণ বাজার, উত্তর বাজার, থানা ও ডাকবাংলোর সম্মুখে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন। এ কারণে পথচারীরা ফুটপাত ব্যবহার না করে সড়কের পাশ দিয়ে চলাফেরা করেন। বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করা হলে আবারও তা দখল হয়ে যায়।

এক চাকুরীজীবী বলেন, প্রতিদিন অফিসে যেতে ফুটপাত দিয়ে হাঁটা যায় না, মূলসড়কে নামতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। প্রশাসন যদি উচ্ছেদ করেই তাহলে কেনো আবার তারা বসবে?

পথচারীদের সাথে বললে জানান, কুলাউড়া শহরের প্রায় পুরো ফুটপাত দখল হয়ে আছে। চলাফেরা করা যায় না। কিছু বললে ফুটপাতের ব্যবসায়ীরা উল্টো সাধারণ মানুষের বিরুদ্ধে তেড়ে আসে।

ফুটপাত দখল করে ব্যবসা করছেন কেনো এমন প্রশ্নে এক ব্যবসায়ী বলেন, সংসার চালাইতে হইবো, কেউ তো আর এমনি এমনি ঘরে চাউল দিয়া আইবো না। উপজেলা প্রশাসন আপনাদের পুনর্বাসনে জায়গা দিয়েছে সেখানে যাচ্ছেন না কেনো? এমন প্রশ্ন করলে ওই ব্যবসায়ী কোনো উত্তর দেননি।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন বলেন, যানজট-ফুটপাত দখলমুক্ত রাখতে প্রায়ই অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন সময় জরিমানাসহ গাড়ি-মালামাল জব্দ করা হয়। তবুও কেউ নিয়ম মানে না। প্রয়োজনে এখন থেকে আইনের সর্বোচ্চ শাস্তি কারাদণ্ড প্রদান করা হবে বলেও তিনি জানান। এবং অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত পরিস্কারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *