রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ভূমিদস্যুদের নিকট জিম্মি প্রশাসন: বিভাগীয় কমিশনারের রায় বাস্তবায়নে নেই পদক্ষেপ, ক্ষতিগ্রস্হ হচ্ছে রাষ্ট্র ও জনগন

ক্রাইম রিপোর্টার, মেহেন্দিগঞ্জ থেকে ফিরে
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
বিভাগীয় কমিশনারের রায় বাস্তবায়নে নেই পদক্ষেপ, ক্ষতিগ্রস্হ হচ্ছে রাষ্ট্র ও জনগন
বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল। ছবি: দৈনিক মিডিয়া বাজ

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার অন্তর্গত জেএলনং ১১৮, গাগুরিয়া মৌজায় অবস্থিত এস এ ১৯০১ নং দাগে ৩০১.৫৮ একর এবং জেএল১২০ নম্বর শ্রীপুর-মৌজায় এস, এ ১৫৩১ দাগ হইতে ১৬৩.৩২একর একুনে ৪৬৪.৯০ একর জমি তদানীন্তন মালিক/ জমিদারগনের নিকট হইতে বন্দোবস্তু প্রহণ করিয়া খাজনাদী পরিশোধ করত: শান্তি পূর্ণভাবে ভোগ দখল করিতে

থাকেন।

জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার পর বিগত এসএ জরীপে বিরোধী-ভূমি আপিলকারী পক্ষের নামে রেকর্ড না হওয়ায় তাহাদের কেহ কেহ অতিরিক্ত জেলা প্রশাষক (রাজস্ব) আদালতে মিস কেস নং ২৯৪/৬৩-৬৪ দায়ের করেন।

অতিরিক্ত জেলা প্রশাষক (রাজস্ব) ২৬-৬-১৮ই তারিখে তাহাদের প্রস্তাবগুলি যথারীতি অনুমোদন করেন এবং তাহার নির্দেশে রেন্টরোল প্রস্তুত ও ম্যাপ তৈরী হয় এবং রেন্টরোল অনুমোদিত হইলে গাগুরিয়া মৌজার ৩০১.৫৮ একর ৯০ জন ব্যাক্তির খতিয়ান খোলার আদেশ হয়।

অর্থাৎ ৪২২ হইতে ৫১১ পর্যন্ত খতিয়ান গুলি আপীলকারী পক্ষের ৯০ জনের নামে ডিপার্টমেন্টাল খতিয়ান খোলার আদেশ হয়। একই ভাবে শ্রীপুর মৌজার ১৬৩.৩২ একর জমি ৪৮৯ হইতে ৫৩৪ পর্যন্ত ৪৬ জন ব্যাক্তির নামে ডিপার্টমেন্টাল খতিয়ান খোলার আদেশ হয়। এইভাবে ৪৬৪.৯৩ একর জমি আপীলকারী পক্ষের অনুকুলে বন্দোবস্ত অনুমোদন করিয়া খতিয়ান খুলিয়া খাজনাদী গ্রহন করেন।

প্রকৃত জমির মালিকদের হয়রানীর জন্য বিভিন্ন ব্যাক্তিদয় আপিল করিলে তাদের পক্ষে কোন রায় পায় নাই মর্মে সুস্পস্ট আদেশ আছে।

আদেশে উল্লেখ করা হয় আপীলকারী পক্ষ কর্তৃক দাখিলকৃত আপীলটি আংশিক মঞ্জুর করা হইল। অর্থাৎ মিস কেস ৩৮/৫৭-৫৮ এবং মিসকেস ২৯৪/৬৩-৬৪ এর স্ব স্ব অনুমোদিত জমির পরিমান ও তফসিল অনুযায়ী নিজনিজ মিস কেস অনুকূলে ম্যাপ সংশোধন করিয়া রেন্ট রোল প্রস্তুত করতঃ খতিয়ান খুলিয়া খাজনা গ্রহণ করার আদেশ দেওয়া গেল।

এই মর্মে সংশ্লিষ্ট সকলকে আহিত করা হোক এবং বিজ্ঞ নিম্ন আদালতের নথি ফেরত দেওয়া হোক মর্মে আাদেশিট স্বাক্ষর করেন মো: ইয়াকুব আলী-অতিরিক্ত কমিশনার (রাজস্ব) বরিশাল বিভাগ, বরিশাল। উল্লেখ্য যে আদেশটি বাস্তবায়ন না করে রাষ্ট্র ও জনগণের সম্পদ লুট করে খাচ্ছেন এক শ্রেণীর ভূমিদস্যু ও প্রতারকগন।

অনুসন্ধান-১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *