রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জৈন্তাপুরে উপজেলা জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন

হাসান মোহাম্মদ বদরুল, জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
জৈন্তাপুরে উপজেলা জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন

জামায়াতে ইসলামী বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ)  জৈন্তাপুর উপজেলা পরিষদ  মিলনায়তনে জৈন্তাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিক আহমেদের  সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল  ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদিন।

এ সময়  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলার  সাবেক আমীর নাজমুল ইসলাম,সাবেক আমীর আনোয়ারুল আম্বিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুক্কুর (নেতা শক্কুর) জৈন্তাপুর শ্রমিক কল্যাণের সভাপতি শামীম আহমদ,ইসলামি আন্দোলনের জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাও আব্দুল মালিক,সেক্রেটারি আব্দুস সালাম,১নং নিজপাট ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম,সেক্রেটারি সুহেল আহমদ,২নং জৈন্তাপুর ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম,৩নং চারিকাটা ইউনিয়নের সভাপতি কামাল আহমদ,৪নং দরবস্ত ইউনিয়নের সভাপতি রিয়াজুল ইসলাম,৫নং ফতেহপুর ইউনিয়নের সভাপতি হাফিজ কামরুল ইসলাম বাবর, যুব আন্দোলনের থানা সেক্রেটারি জামিল বিন মুজাফফর।

এ ছাড়াও অন্যান্য অতিথিদের  মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাস্টার তাজুল হাসান,মামুনুল ইসলাম, রহমত আলী, আলমগীর হোসেন,জালাল আহমেদ,মাষ্টার ইমরান আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শফিকুল ইসলাম,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,অনলাইন প্রেসক্লাবের সভাপতি মঈনুল মুরসালিন  রুহেল,প্রেসক্লাবের অর্থ সম্পাদক  মীর শুয়েব আহমেদ,অনলাইন প্রেসক্লাবের সদস্য মুরাদ হাসান ও ইমাম উদ্দিন।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, রমজানে এই পবিত্র মাসে নিজেকে পরিবর্তন করে আবু সাইদ ও মীর মুগ্ধর আত্মত্যাগকে ধারণ করে  সামনে নতুন বাংলাদেশ বির্নিমানে সকল ইসলামি আন্দোলনের কর্মী কে অগ্রণী  ভূমিকা রাখতে হবে যা ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

এছাড়াও বিশেষ অতিথিরা  আলোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেন।বক্তারা ইসলামী সমাজ বিনির্মাণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং রমজান মাসের শিক্ষা ও আদর্শকে জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান। এ সময় ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক পরিবেশ সৃষ্টি হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *