রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারিদের হামলার শিকার হন বিজিবি’র কয়েকজন সদস্য

জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারিদের হামলার শিকার হন বিজিবি'র কয়েকজন সদস্য

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় অবৈধ চোরাকারবারি ব্যবসায় জড়িতদের হামলায় সীমান্ত সুরক্ষা বাহিনী (বিজিবি)’র কয়েকজন সদস্য গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।

সম্প্রতি সময়ে জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় অবৈধ চোরাচালান ব্যবসা অনেকটা অপেন হয়ে পড়েছে।

১৫ মার্চ শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমানা পিলার-১২৮৮ নম্বর সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় গরু-মহিষ সহ নানা অবৈধ পন্য বাংলাদেশ প্রবেশের খবর পেয়ে জৈন্তাপুর রাজবাড়ি সীমান্ত ফাড়িঁ (বিজিবি)’র টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হলে চোরাকারবারিরা তাদের উপর হামলা করেন।

 

এতে কয়েকজন বিজিবি সদস্য আহত হন। এসময় বিজিবি’র অন্য সহযোগিরা আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেন।

গুরুত্বর আহত হওয়ায় এক বিজিবি সদস্য-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবিষয় জৈন্তাপুর রাজবাড়ি সীমান্ত ফাড়িঁ (বিজিবি) ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে বিজিবি’র এক সদস্য ঘটনার বিষয়ে তিনি স্বীকার করেছেন।

তবে এই ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় বিজিবি’পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পত্র দাখিল করা হয় নাই বলে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *