রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

পিএসি চেয়ারম্যানশিপ নিয়ে ইমরান খানের হুংকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জোর দিয়ে বলেছেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানশিপের চূড়ান্ত সিদ্ধান্ত কেবল আমার হাতে। এতে কোনো সরকারি প্রভাব থাকবে না।

সেই সঙ্গে শেখ ওয়াকাস আকরামকে এই পদের জন্য পিটিআই-এর একমাত্র প্রার্থী হিসেবে পুনরায় ঘোষণা করেছেন তিনি।

শনিবার এক বার্তায় ইমরান খান এ বিষয়ে দৃঢ় অবস্থান নিয়ে বলেছেন, পিএসি চেয়ারম্যান কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল আমার। এটি শাহবাজ শরিফ বা অন্য কোনো সরকারি কর্মকর্তার নয়।

এ সময় তিনি বলেন, আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এমনকি চতুর্থ পছন্দও শেখ ওয়াকাস আকরাম। সূত্রগুলো জানিয়েছে, পিএসি চেয়ারম্যানশিপ মনোনয়ন প্রক্রিয়া পরিচালনায় পিটিআই নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ইমরান খান।

তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে, পিএসি চেয়ারম্যানশিপ পিটিআই-কে না দিলে তিনি অন্যান্য স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার কথাও বিবেচনা করতে পারেন।

এই বিষয়টি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর চিফ হুইপ তারিক ফজল চৌধুরীর পক্ষ থেকে পিটিআই-কে চারজনের একটি প্যানেল জমা দেওয়ার জন্য বারবার অনুরোধের পর সামনে এসেছে।

তবে পিটিআই দৃঢ়ভাবে শেখ ওয়াকাস আকরামকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে অটল। পিটিআই জানিয়েছে, তারা আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তাদের চূড়ান্ত জবাব দেবে এবং শেখ ওয়াকাস আকরামকে প্রার্থী হিসেবে রাখতে তারা অটল।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *