শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ
গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রবিউল ইসলাম, খাগড়াছড়ি, সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

খাগড়াছড়ির গুইমারা উপজেলা প্রশাসনের কার্যালয়ে অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় পরিবেশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ (BD Clean)-এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় এতিম শিশু, সংগঠনের স্বেচ্ছাসেবক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশব্যাপী কাজ করে যাওয়া বিডি ক্লিন গুইমারা উপজেলা শাখার উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের শিক্ষা এবং পরিবেশ রক্ষায় বিডি ক্লিনের ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ করে যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিডি ক্লিন খাগড়াছড়ি জেলা ও বিভিন্ন উপজেলার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বিডি ক্লিন গুইমারা উপজেলার সমন্বয়ক অরুপ পাল-এর সভাপতিত্বে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমন্বয়ক মাহফুজ হোসেন সকাল, অতিরিক্ত সমন্বয়ক কুতুবউদ্দিন এবং দীঘিনালা উপজেলা উপ-সমন্বয়ক কামরুল ইসলাম।

গুইমারা উপ-সমন্বয়ক মোঃ সাইফুল ইসলাম, সহ-সমন্বয়ক মোঃ রহিম উদ্দিন, লজিস্টিক্স সমন্বয়ক মোঃ শিহাব, আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক এহসান মাহামুদ, আইটি প্রতিনিধি রিংকন বড়ুয়া, লজিস্টিক্স মনিটর রেশমি আক্তার এবং ফিমেল লিডার মেথিনা চাকমা।

অনুষ্ঠানের অন্যতম বিশেষ দিক ছিল স্থানীয় ১০ জন এতিম শিশুর উপস্থিতি। সংগঠনের স্বেচ্ছাসেবকরা শিশুদের সাথে নিয়ে ইফতার করেন, যা অনুষ্ঠানের পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ জুন ফরিদ উদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠিত ‘বিডি ক্লিন’ বর্তমানে বাংলাদেশের একটি সুপরিচিত অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। নদী ও রাস্তা পরিষ্কার এবং বৃক্ষরোপণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে সংগঠনটি নিরলস কাজ করে যাচ্ছে।

শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিডি ক্লিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *