রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

দুর্ধর্ষ ছিনতাইকারী রাজু গ্রেফতার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের বিশেষ অভিযানে দ্রুত বিচার, এক বছরের সশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

রাজধানীর গুলিস্তান এলাকায় বিশেষ অভিযানে দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রাজু (পিতা মৃত রফিক বিশ্বাস, মাতা মৃত মর্জিনা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- চান্দুপাড়া, উপজেলা/থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালী) কে গ্রেফতার করেছে গুলিস্তান আহাদ পুলিশ বক্সের টিম।

পুলিশ সূত্রে জানা যায়, রাজু দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল। অপরাধ সংঘটনের পর দ্রুত এলাকা পরিবর্তন করে অন্য থানায় আত্মগোপন করাই ছিল তার নিয়মিত কৌশল। তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় একাধিক মামলা রয়েছে।

অদ্য ২৩ অক্টোবর রাত সাড়ে বারোটায় অভিযুক্ত রাজুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়। মহামান্য আদালত দ্রুত বিচার শেষে রাজুকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

 

এসআই তন্ময় বলেন —> “রাজু দীর্ঘদিন ধরে গুলিস্তানসহ আশেপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। আমাদের টিমের দ্রুত পদক্ষেপে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। আইনশৃঙ্খলা রক্ষায় গুলিস্তান পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই তন্ময় আহাদ পুলিশ বক্সের দায়িত্ব নেওয়ার পর থেকে গুলিস্তান এলাকায় ছিনতাই ও চুরি-ডাকাতির ঘটনা এবং মাদক ব্যাবসা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পুলিশের এই সাফল্যে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *