রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নিজ বাড়ি থেকে মোহনা টিভির সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
জামালপুরের ইসলামপুর উপজেলায় সাংবাদিক ওসমান হারুনী (৪৩) নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটিপাড়া গ্রামের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক জামালপুর সংবাদ–এর সম্পাদক ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

জামালপুরের ইসলামপুর উপজেলায় সাংবাদিক ওসমান হারুনী (৪৩) নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটিপাড়া গ্রামের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক জামালপুর সংবাদ–এর সম্পাদক ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

পরিবার জানায়, ওসমান হারুনী দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং আর্থিক সংকটেও ছিলেন। এ কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। দুপুরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, “লাশের সুরতহালে শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই, তবে গলায় দড়ির দাগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত হয়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং সঠিক কারণ অনুসন্ধান করা হবে।”

উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোরাদুজ্জামান বলেন, “ওসমান হারুনী আমাদের প্রাণের মানুষ ছিলেন। শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটে তিনি হতাশাগ্রস্ত ছিলেন বলে পরিবার জানিয়েছে। তবে তার মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

বিশ্লেষণ

একজন কর্মঠ সাংবাদিক, কলমের যোদ্ধা—ওসমান হারুনী কি সত্যিই অসুস্থতা ও আর্থিক কষ্টে হাল ছেড়ে দিলেন? নাকি সমাজ, রাষ্ট্র ও আমাদের পরিবেশ তাকে অজান্তেই এক অদৃশ্য চাপের দিকে ঠেলে দিল?

প্রশ্ন জাগে—
✍️ একজন সাংবাদিকের আত্মহত্যার দায় কি শুধু তার ব্যক্তিগত?
✍️ নাকি পেশাগত অনিশ্চয়তা, আর্থিক সংকট ও সমাজের উদাসীনতাও এর দায় বহন করে?

সাংবাদিক সহকর্মীরা মনে করছেন, এ মৃত্যু শুধুই একটি পরিবারের নয়, পুরো সমাজ ও গণমাধ্যম অঙ্গনের জন্য এক গভীর বার্তা। সাংবাদিকদের মানসিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *