রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ধর্মের নামে বৃদ্ধকে হেনস্তা, মানবাধিকার ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় মামলা

মোঃ সোহেল রানা, জেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
মোঃ সোহেল রানা, জেষ্ঠ প্রতিবেদক:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ধর্মের নামে এক বৃদ্ধকে প্রকাশ্যে হেনস্তা ও জোর করে চুল-দাড়ি কেটে দেওয়ার ন্যাক্কারজনক ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী সত্তরোর্ধ্ব হালিম উদ্দিন আকন্দের ছেলে মো. শহীদ আকন্দ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তারাকান্দা থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান।

মামলায় ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের সংগঠনের একাধিক দায়িত্বশীল ব্যক্তি এবং স্থানীয় সহযোগীদের আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হয়নি। কোরবানির ঈদের আগে উপজেলার কাশিগঞ্জ বাজারে হালিম উদ্দিন আকন্দকে কয়েকজন ব্যক্তি ধরে চুল-দাড়ি কেটে দেয়। ঘটনার সময় বৃদ্ধ বারবার প্রতিরোধের চেষ্টা করলেও ব্যর্থ হন। অসহায় অবস্থায় তিনি কেঁদে উঠেছিলেন— “আল্লাহ, তুই দেহিস।”

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর থেকে বৃদ্ধ প্রায় ঘরবন্দি হয়ে পড়েন। আজ থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন তিনি। এসময় তার ছেলে, নাতি এবং ভাতিজাও সঙ্গে ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সনদের ধারা ১, ৩, ৫, ১৮ ও ১৯, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭, ২৮, ৩১, ৩২, ৩৫(৫) ও ৪১ এবং দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৩২৩, ৩৫৫, ৫০৬ ও ৫০৯ স্পষ্টভাবে লঙ্ঘন করেছে।

মানবাধিকার কর্মীরা মনে করছেন, এটি শুধু সামাজিক বৈচিত্র্য ও ব্যক্তির স্বাধীনতার ওপর আঘাত নয়, বরং রাষ্ট্রের মৌলিক অধিকারকেও অবমাননা করে। তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *