বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

আ.লীগ নেতার পাশে বিএনপি নেত্রী, লালপুরে নেতাকর্মীদের বিক্ষোভ

লালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
আওয়ামী লীগ নেতার পাশে বিএনপি নেত্রী, লালপুরে নেতাকর্মীদের বিক্ষোভ

আওয়ামী লীগ নেতার পাশে বসে সভায় অংশ নেওয়ায় বিএনপির এক নেত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন দলটির নেতাকর্মীদের একাংশ। আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলে এই ঘটনার প্রতিবাদে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল করেছে নাটোর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি গোপালপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্প্রতি গোপালপুর ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল। সভায় তাঁর পাশে বসেছিলেন কলেজের অধ্যক্ষ ও নাটোর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক বাবুল আকতার। ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সমাবেশে উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি শামসুন্নাহার পারুল বলেন, লালপুরে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা চলছে। একজন বিএনপি নেত্রী তাদের পাশে বসিয়ে এ এলাকার রাজনীতি কলঙ্কিত করেছেন। কেন্দ্রীয় নারী নেতৃত্বের নামে যারা দলের ভাবমূর্তি নষ্ট করছেন, তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির সুইট বলেন, আমরা যারা রাজপথে মার খেয়েছি, আন্দোলন করেছি, তাদের জন্য এটা খুবই অপমানজনক। নেতা হতে হলে ত্যাগ দরকার, আপস নয়। যারা আমাদের উপর বছর বছর নির্যাতন চালিয়েছে, আজ তাদের পাশে বসানো হচ্ছে, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

এসময় আরও বক্তব্য রাখেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল আলম লুলু, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম রেজা ভুবন প্রমূখ।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারজানা শারমিন পুতুলকে একাধিকার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
তবে এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বলতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *