রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জুড়ীতে চাঁদাবাজির টাকাসহ যুবলীগ নেতা এশিয়ান টিভির সাংবাদিক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
জুড়ী মৌলভীবাজার মৌলভীবাজারের জুড়ীতে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইলিং করে চাঁদা আদায়ের সময় চাঁদার টাকাসহ মাসুম আহমদ (৩৪) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় তাকে গ্রেফতার করা হয়। মাসুম জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মৌলভীবাজারের জুড়ীতে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইলিং করে চাঁদা আদায়ের সময় চাঁদার টাকাসহ মাসুম আহমদ (৩৪) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় তাকে গ্রেফতার করা হয়। মাসুম জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাকে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জুড়ী শহরের রড-সিমেন্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল বাসিত বাদী হয়ে সম্মানহানির ভয় দেখিয়ে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগে দুইজনকে আসামি করে জুড়ী থানায় মামলা দায়ের করেছেন। অপর আসামি হলেন—পশ্চিম জুড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে জালালুর রহমান (৩০)।

বাদীর বক্তব্য ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মাসুম আহমদ লেখাপড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোননি। বছর দু’য়েক পূর্বে চালাতেন সিএনজি চালিত অটোরিকশা। হঠাৎ করে হয়ে ওঠেন স্বঘোষিত সাংবাদিক। স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার আসকারায় চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলে বেপরোয়া হয়ে ওঠেন। গত ১৮ সেপ্টেম্বর দুপুরে নিজ বাসায় বিশ্রাম নিচ্ছিলেন আব্দুল বাসিত। দরজায় ডাকাডাকি শুনে দরজা খোলে একজন মহিলাসহ মাসুম ও জালালুরকে দেখতে পান। দরজা খোলার সঙ্গে সঙ্গে মহিলা ঘরের ভেতরে ঢুকে পড়েন এবং মাসুম মোবাইলে ভিডিও করতে থাকেন। জালালুর দরজার বাইরে পাহারায় থাকেন। এক পর্যায়ে মহিলাকে বিদায় করে মাসুম ভিডিওটি দেখিয়ে বলেন—আপনি এ মহিলাকে নিয়ে রুমে ছিলেন, এই ভিডিওটি আমরা ভাইরাল করে দেব। এতে আপনার সম্মানহানি হবে। এটা না হতে চাইলে এক লক্ষ টাকা দিতে হবে। ভুক্তভোগী বাসিত উপস্থিত তাদেরকে ১৫ হাজার টাকা দেন এবং আসামি দুজন চলে যান। পরে অবশিষ্ট টাকার জন্য বাসিতকে বারবার চাপ দিতে থাকলে বাসিত নিজ পরিবার ও আত্মীয়দের বিষয়টি জানান। সোমবার কয়েকজনকে আশপাশে রেখে কলেজ রোডস্থ জালালুরের দোকানে বিশ হাজার টাকা নিয়ে মাসুম ও জালালুরকে দেন। তারা টাকা নেয়ার সময় ওই লোকজন হাতেনাতে ধরে। তাদের শোরগোলে লোকজন জড়ো হয়ে পুলিশকে সংবাদ দিলে পুলিশ মাসুমকে গ্রেফতার করে এবং জালালুর সটকে পড়ে। পরে পুলিশ মাসুমকে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, মাসুম এক সময় পেশাদার সিএনজি চালক হিসেবে কাজ করতেন। পরে এক নেতার সুবাদে রাজনীতিতে যুক্ত হয়ে যুবলীগের ওয়ার্ড সভাপতি পদ লাভ করেন মাসুম। যুবলীগ নেতা হওয়ার পর মাসুম বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, অনিয়ম ও সরকারি সুবিধা আদায়ে সক্রিয় হয়ে ওঠেন। এছাড়া মাধ্যমিক পাস না করেও দেশের বেসরকারি একটি টেলিভিশন এশিয়ান টিভির স্থানীয় প্রতিনিধি হিসেবে নিয়োগ ভাগিয়ে নেন মাছুম। এশিয়ান টিভির প্রতিনিধি হওয়ার পর থেকে সে আরো বেপোরোয়া হয়ে সরকারি অফিস, প্রাথমিক বিদ্যালয়সহ নানা অফিসে বেপোরোয়া চাঁদাবাজি শুরু করে। তার গ্রেফতারের পর পুরো উপজেলার মানুষ স্বস্তি প্রকাশ করেন।

আব্দুল বাসিত জানান, মাসুম জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি আগে সিএনজি চালিত অটোরিকশা চালাতেন। গণঅভ্যুত্থানের পর ফেসবুকে সংবাদ মাধ্যমের নাম দিয়ে বিভিন্ন পেজ খোলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চলতেন। স্থানীয় একজন রাজনৈতিক নেতার আসকারায় তিনি বেপরোয়া হয়ে ওঠেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুরশেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি মাসুম আহমদকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *