বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অপরাধে ইউপি সদস্য গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা সিরাজ খানকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ২৬শে আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শমশেরনগর চৌমুহনা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের ২০ বছর বয়সী এক তরুণীর সঙ্গে শমশেরনগর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রবাসে থাকাকালীন মোবাইল ফোনে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দেশে ফেরার পর বিয়ের প্রলোভন দেখিয়ে সাইফুল তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।  পরে জানা যায়, সাইফুল ইসলাম বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে তরুণী গত ২০শে ফেব্রুয়ারি সাইফুলের বিরুদ্ধে মহামান্য আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। বর্তমানে সাইফুল জেলহাজতে রয়েছেন।

এ মামলার তদন্তে আদালতে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা সিরাজ খাঁনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মসুদ পারভেজ। তিনি জানান, গ্রেপ্তারের পর সিরাজ খাঁনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *