বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিক্সা সম্পূর্ণ নিষিদ্ধ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার (২২শে আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএমবার) সেবা।

তিনি বলেন, শহরের ভেতরের ছোট রাস্তায় এসব অটোরিক্সা চলাচল করতে পারবে। যানজট নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া রেজিস্ট্রেশনবিহীন কিংবা ‘অনটেস্ট’ লেখা সিএনজি চালিত অটোরিক্সা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১লা সেপ্টেম্বর থেকে এ বিষয়ে জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

পুলিশ সুপার আরও বলেন, শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হলে ট্রাফিক আইন মেনে চলা জরুরি। আমরা চাই সাধারণ নাগরিকরা সচেতন হোক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুক।

তিনি জানান, ধাপে ধাপে জেলার সব উপজেলার প্রধান সড়কগুলোতেও ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে। এই পর্যটন নগরী সত্যিকারের চিরচেনা রূপে ফিরিয়ে আনতে সকলের অবস্থান থেকে সচেতন হওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *