রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

স্বদেশ বিচিত্রা অফিসে দূর্বৃত্তদের হামলা, সম্পাদকে হত্যার হুমকি

হাকিকুল ইসলাম খোকন
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

স্বদেশ বিচিত্রা অফিসে দূবৃত্তরা হামলা এবং কবি ও সম্পাদক অশোক ধরকে হত্যার হুমকি দিয়েয়েছে ভুমিদস্যুরা। জানা গেছে, রাজধানীর মতিঝিলে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

গত শনিবার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ভুমিদস্যু ইমতিয়াজ উদ্দীন হিরনের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী অফিসে ঢুকে স্টাফদের জোরপূর্বক বের করে দেয় এবং অফিসে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইমতিয়াজ উদ্দিন হিরন, ফ্যাসিবাদের দোসর নান্নু এবং আরও অন্তত দুইজন অজ্ঞাত ব্যক্তি হামলায় অংশ নেয়। তারা অফিসের পোস্টার ছিঁড়ে ফেলে এবং কর্মীদের হেনস্তা করে।

হামলাকারীদের পরিচয় সম্পর্কে পত্রিকার বিশেষ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কনক থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন। তিনি জানান, ঘটনার সময় মতিঝিল থানার কিছু পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন, তবে হামলাকারীরা নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যায়।

অভিযোগে উল্লেখিত আসামিরা হলেন— ইমতিয়াজ উদ্দিন হিরন (৫১), দারুস সালাম, ইমদাদুল হক (৫৬), খাঁন তারিকুল ইসলাম (৪৫), আমির বক্স মন্ডল (৫৫), মোস্তাক আহমেদ (৬৪)।

তৌহিদুল ইসলাম কনক বলেন, “এই ঘটনায় আমাদের পত্রিকার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। সম্পাদক, প্রকাশক ও স্টাফদের জীবনের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে।”এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিশ্বময় প্রথম ও একমাত্র জাতীয় সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ।

এছাড়াও প্রতিবাদ করেছেন, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ, আইবিএননিউজ ২৪.কম, সম্পাদক আয়েশা আক্তার রুবি, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিকদের মাঝে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও কলামিস্ট এমএ সালাম, উপদেষ্টা ও লেখক ড. প্রদীপ রজ্ঞন কর, সাংবাদিক মোঃ নাসির, কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন, সাংবাদিক ওসমান গনি, লেখক মাহবুবুর রহমান মিলন, সাংবাদিক ও লেখক সুহাস বড়ুয়া, সাংবাদিক ও লেখক বিশ্বজিৎ সাহা, লেখক ও কলামিস্ট প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী,কলামিস্ট এমএ করিম জাহাঙ্গীর প্রমুখসহ আরো অনেকে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *