রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

গর্ত করে পরিচর্যা করা প্রতিবন্ধী শিশুর দায়িত্ব নিলেন: জেলা প্রশাসক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগানের হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া গোপাল সাঁওতাল (পিতা-অনিল ম্ররং, মাতা-সঞ্চরিয়া সাঁওতাল, জন্ম: ৪ঠা জানুয়ারি ২০২২) জন্মের পর থেকেই বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে। তিন বছরের শিশুটি স্বাভাবিকভাবে কথা বলা ও চলাফেরায়ও সম্পূর্ণ অক্ষম, তাই তার মা সংসারের কাজের সময় ও গোপালের খাওয়ার সময় গর্তে রেখে দাঁড় করিয়ে করতে হয়।

এ বিষয়টি নিয়ে কিছুদিন আগে বিভিন্ন গণমাধ্যমে ফলাওভাবে প্রচার হয়। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে তার কোনো চিকিৎসা হয়নি। চা-বাগানের শ্রমিক হিসেবে তার বাবা-মা অতি কষ্টে সংসার কোন প্রকার চালাতে পারলে ও সন্তানের চিকিৎসার ব্যয় বহন করার মত সেই ক্ষমতা নেই বললেই চলে। ফলে জন্ম থেকে আজ পর্যন্ত অসহায় অবস্থায় জীবনের এক একটি দিন কাটাচ্ছে ছোট্ট গোপাল।

এমন পরিস্থিতির বিষয়ে দেশে বিদেশে প্রচার হবার পর মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন মানবিক উদ্যোগ গ্রহণ করেন। বুধবার (২০শে আগস্ট) জেলা প্রশাসকের পক্ষ থেকে গোপালের সার্বিক চিকিৎসার দায়িত্বভার নেওয়া হয়। জেলা প্রশাসনের অর্থায়নে শিশুটিকে সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড)-এর মৌলভীবাজার শাখায় তিন মাসব্যাপী চিকিৎসা, ফিজিওথেরাপি, বিশেষায়িত সেবা এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে মৌলভীবাজার জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, ‘একটি শিশুর জীবন যেন প্রতিবন্ধকতায় আটকে না যায়, সে সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে—এ দায়িত্ব সমাজের সবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে গোপালের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আশা করি চিকিৎসার মাধ্যমে সে ধীরে ধীরে সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠবে।’

গোপালের পরিবার জেলা প্রশাসকের এই মানবিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “আমরা কখনও ভাবিনি গোপালের চিকিৎসা করা সম্ভব হবে। আজ জেলা প্রশাসক আমাদের সন্তানের দায়িত্ব নিয়েছেন—এটি আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন।” এই উদ্যোগ মৌলভীবাজার জেলা জুড়ে মানবিক কর্মকাণ্ডের দৃষ্টান্ত হয়ে থাকবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারি সহায়তা যেমন কার্যকরী, তেমনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত বলে জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *