রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

জুড়ীতে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে 

ক্রাইম রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার জুড়ীতে যুবদলের প্রভাব খাটিয়ে প্রবাসীর স্ত্রীর জমি দখলের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ভোক্তভোগী মহিলা প্রবাসীর স্ত্রীর আপত্তির ভিডিও ধারণ করে আপত্তিকর ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মানহানি করেছেন ওই যুবদল নেতা। এনিয়ে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। উপজেলার সচেতন মহল ওই যুবদল নেতার বহিষ্কার দাবি করছেন।

জানা যায়, গত শুক্রবার (০৮ আগস্ট) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামের কাতার প্রবাসী মাহমুদুল হাসান সিরাজের স্ত্রীর পিতা মৃত মানিক মিয়ার ক্রয়কৃত জমি দখল করতে দলবল নিয়ে যান জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম।

এসময় খবর পেয়ে ওই প্রবাসীর স্ত্রী শিউলি আক্তার ওই জায়গায় উপস্থিত হয়ে প্রতিবাদ জানান‌। শিউলির প্রতিবাদে উত্তেজিত হন যুবদল নেতা সিরাজ সহ তার সাঙ্গপাঙ্গরা। এসময় ওই যুবদল নেতা সহ তার সাঙ্গপাঙ্গরা ওই প্রবাসীর স্ত্রীর উপর হামলা করে। পরে ওই মহিলার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সিরাজ সহ তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যান।

এবিষয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী শিউলি আক্তার বলেন, আমার বাবা চম্পকলতা মৌজার কালিনগর গ্রামে ১৯৮২ সালে ৫০ শতক জমি একই গ্রামের তজমুল আলীর কাছ থেকে ক্রয় করে। ৫০ বছর ধরে এ জমিতে আমরা ভোগদখল করে চাষাবাদ করে আসছি। ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতন হলে যুবদল নেতা সিরাজুল ইসলাম বিএনপি যুবদলের প্রভাব খাটিয়ে আমাদের জায়গা দখল করার চেষ্টা করে। জায়গা দখলের চেষ্টায় শুক্রবার (৮ আগস্ট) দুপুরে আমাদের জমি দখল করতে আসে। খবর পেয়ে আমি প্রতিবাদ করতে গেলে সিরাজসহ তার সাঙ্গপাঙ্গরা আমার উপর হামলা করে। পরে আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সিরাজ সহ তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যান।

অভিযোগের বিষয়ে যুবদল নেতা সিরাজুল ইসলামের মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূইয়া বলেন, ভুক্তভোগী নারী অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *