রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধকে কুপিয়ে জখম

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

 

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোঃ মোস্তফা সরদার (৬৩) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম ও দুটি ককটেল সাদৃশ্য বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক ছড়ায় দুর্বৃত্তরা।

রবিবার (১৫ জুন) ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে টঙ্গীর এরশাদ নগর ৩ নম্বর ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুর্বৃত্তরা হলেন, এরশাদনগর এলাকার রাজু, রহিম, রবু, হৃদয়, শাকিল, রায়হান। এরা বিভিন্ন সময় এলাকা এবং এলাকার বাহিরের বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকে।

ভুক্তভোগী মোস্তফা সরদার বলেন, ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ছিনতাইয়ের দৃশ্য দেখে ছিনতাকারীদের বাধা দিলে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আমার ডাক চিৎকারে স্থানীয়রা আমাকে উদ্ধার করতে আসলে দুর্বৃত্তরা এলাকাবাসীর উপরেও হামলা চালায়।

ভুক্তভোগী মোস্তফা সরদারের কন্যা শিল্পী আক্তার বলেন, অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এদের অত্যাচারে সম্পূর্ণ এলাকার লোকজন অতিষ্ঠ। ছিনতাইয়ের কাজে বাধা দেয়ায় আমার বৃদ্ধ বাবাকে হত্যার উদ্যেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে। এই চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

স্থানীয়রা জানান, অভিযুক্তরা এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করছে। এদের যন্ত্রণায় এলাকায় চলাফেরা করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটিয়েছে তারা। প্রশাসনের কাছে এলাকাবাসীর আকুল আবেদন এই ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ সদস্যদের পাঠানো হচ্ছে এছাড়াও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *