রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

অবহেলিত কুলাউড়াবাসীর জন্য কাজ করে যাবো, মাওলানা শাহ মাশুকুর রশীদ

জাকির হোসেন, বিশেষ প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

 

জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা শাহ মাশুকুর রশীদ কুলাউড়ায় আগমন উপলক্ষ্যে কুলাউড়া উপজেলা জমিয়তের উদ্যোগে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার (১৫ জুন) কুলাউড়া শহরের পাকশি রেস্টুরেন্ট হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম। এসময় মাওলানা বদরুল ইসলাম মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে জমিয়তের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে মাওলানা শাহ মাশুকুর রহমানের নাম প্রস্তাব করেন।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা শাহ মাশুকুর রশীদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত এই কুলাউড়াবাসী। শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পাচ্ছেন না ঠিকমত। দলবদলের রাজনীতিতে বারবার যারা এমপি হোন তারা শুধু দল বা জোটের সাথে নয়, কুলাউড়াবাসীর অধিকার নিয়ে ছলনা করেছেন। প্রতি বছরেই বন্যা সমস্যা ও শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে কথা বলার যেন কেউ নাই। কুলাউড়াবাসীর উন্নয়ন ও দুঃখ নিরসনে সৎ ও আমানতদার প্রার্থী নির্বাচনের বিকল্প নেই। আমার প্রিয় দল জমিয়ত যদি আমাকে মনোনীত করে এবং কুলাউড়াবাসী আমাকে নির্বাচিত করে তবে আমার সর্বোচ্চটুকু দিয়ে কুলাউড়াবাসীর কল্যাণে কাজ করে যাবো।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জমিয়তের বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *