বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

কুলাউড়া উপজেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ছাত্র জমিয়ত বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২জুন) কুলাউড়া শহরের পাকশী রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম সাইমীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবু নছর খালেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুলাউড়া উপজেলার সভাপতি মাওলানা আজির উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফাহিম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহদী হাসান কামাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মাওলানা আলা উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম এহসান, মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আল আমীন প্রমুখ।

সম্মেলনে আগামী ২০২৫ ও ২৬ সেশনের জন্য শামসুল ইসলাম সাইমীকে সভাপতি, আবু নছর খালেদকে সাধারণ সম্পাদক এবং বাহাউল ইসলাম ইকবালকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে জমিয়তে উলামায়ে ইসলাম কুলাউড়া উপজেলার প্রধান উপদেষ্টা প্রবীণ আলিমেদ্বীন মাওলানা আনোয়ার হুসাইন সাহেবের মোনাজাতের মাধ্যমে অধিবেশন সমাপ্ত হয়।

এই সম্মেলনের মাধ্যমে ছাত্র জমিয়ত বাংলাদেশ কুলাউড়া উপজেলা শাখা নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *