রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাবিবুল্লাহ মীর  রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) 
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

 

গত ১০ জুন রূপগঞ্জের মাঝিপাড়ায় দু’পক্ষের সংঘর্ষ, গুলির ঘটনায় কতিপয় টেলিভিশন ও অনলাইনে উদ্দেশ্য প্রণোদিতভাবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ককে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আহবায়ক মাহবুবুবুর রহমান মাহবুব। ১৩ জুন শুক্রবার সকালে উপজেলার পূর্বাচলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব রহমান মাহবুব বলেন,
মাঝিপাড়ার বাদল ভুইয়া গংদের সাথে অপর পক্ষ জাহিদুল ইসলাম গংদের অনুসারীদের একটি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী মামুন নিহত হয়। কিন্তু কতিপয় অনলাইন ও প্রচার মিডিয়া দলীয় গ্রুপিংয়ের অভিযোগ তুলে অভিযুক্ত হামলাকারী জাহিদুল ইসলাম বাবুকে আমার আত্নীয় পরিচয় দিয়ে এমনকি আমাকে নানা অপকৌশলে ঘটনায় জড়িয়ে ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যে অভিযোগ তোলার অপচেষ্টা করছে একটি মহল। আমি এসবের তীব্র নিন্দা প্রকাশ করছি। পাশাপাশি হামলা ও গুলির ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী করছি।
প্রকাশিত সংবাদটিতে আমাকে জড়িয়ে কাল্পনিকভাবে
মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়। যা অমুলক, অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত আমার জন্যে সম্মানহানীকর। অথচ আমিও আমার পুরো পরিবার বিএনপির সাথে জড়িত। আমার প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্র করে আসছে। তাই আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আলী আহমেদ ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রাসেল মামুনসহ নেতা কর্মীরা। তারা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ককে অভিযুক্ত জাহিদুল ইসলাম বাবুর চাচা পরিচয় দেয়া ও হত্যাকান্ডের ঘটনায় মিথ্যে মামলায় জড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *