বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে ফলপ্রসূ আলোচনা হবে, – হাফিজ ইব্রাহিম

মোঃ সিদ্দিক ভোলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

 

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা -২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ বলেছেন, ১৩ জুন লন্ডনে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে নির্বাচন নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে ।ওয়ান টু ওয়ান বৈঠকে নিশ্চয়ই একটা কিছু হবে।

 

বুধবার( ১১ জুন) বিকাল ৫ টায় দৌলতখান উপজেলা অডিটোরিয়ামে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাফিজ ইব্রাহিম বলেন, নির্বাচন যখনই হোক, বিএনপি প্রস্তুত। তিনি বলেন, বিগত বিএনপির সরকারের আমলে ভোলা-২ আসনে শিক্ষা বিস্তারে স্কুল, কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে, স্বাস্থ্যসেবায় হাসপাতাল এবং নদী ভাঙ্গন রোধে সিসি ব্লক স্থাপন করা হয়েছে। আগামী নির্বাচনে এমপি নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে। বেকারত্ব দূর করতে গ্যাসভিত্তিক শিল্প- কারখানা গড়ে তোলা হবে।

 

উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন মিয়ার সভাপতিত্বে ও পৌর শ্রমিক দলের সভাপতি মোশারেফ হোসেন মশুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজামউদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সঞ্জীব মৃধা, এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, পৌর বিএনপির সম্পাদক গোলাম আযম পলিন, যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্টি, সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, জুয়েল মাহমুদ জুলু উপজেলা যুবদলের সদস্য সচিব আবুহেনা মোঃ রিয়াজসহ উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *