রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

টঙ্গীতে শিশু অপহরণ, ৪৮ ঘণ্টায় উদ্ধার – নারীসহ গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকা থেকে সাড়ে চার বছরের শিশু আলিফ অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ২৮ তারিখ বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত পুলিশ।

গত ২৩ মে সকালে দোকানে গিয়ে রুটি কিনতে বের হয় শিশু আলিফ। এরপর সে আর বাসায় ফেরেনি। শিশুটির বাবার জিডির ভিত্তিতে তদন্তে নামে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

স্থানীয়দের বরাতে জানা যায়, ফুলকলি স্কুলের সামনে এক বোরকা পরা নারী মিষ্টির লোভ দেখিয়ে আলিফকে অটোরিকশায় তুলে নেয় এবং পরে একটি বাসে করে ঢাকার দিকে রওনা দেয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে ঢাকার আশুলিয়া থেকে অপহরণকারী মো. কালামকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চক্রের মূলহোতা তাহমিনা ও আলামিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকেই শিশু আলিফকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

জি এম পির অপরাধ দহ্মিন বিভাগের উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপহরণচক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে ছদ্মবেশে অবস্থান করে এবং শিশুদের অপহরণ করে অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়।

মামলার তদন্ত চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *