বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ
নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা কেরানীগঞ্জে চাঁদাবাজির দাপট ব্যবসায়ীর ওপর হামলা, শিল্পযন্ত্র ছিনতাই, প্রাণনাশের হুমকি লাইসেন্সের আড়ালে প্রতারণা: এস এম সুইং সেন্টারে মালিক আবু সুফিয়ানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পঙ্গু হাসপাতালের আব্দুল কাদের ও শ্যামলীর নূর-মসজিদের রফিকুল দুই ইমাম গড়েছেন সম্পদের পাহাড় গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের লুটপাট সমাচার “পিলার-কয়েনের নামে প্রতারণা: ব্যবসায়ী-উচ্চপদস্থরাও বঞ্চনার শিকার” বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ বন্দর: সহকারী প্রকৌশলী জালাল আহমেদ—দুর্নীতি, সিন্ডিকেট ও ঠিকাদারি কারসাজির নতুন মহারাজা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নাহিদ ইসলাম, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

 

হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ঘোষপাড়া এলাকায় পৃথক অভিযানে ৯ হাজার ৪শ ৪০ পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ (৪২), ও অহিদ মিয়া ৬০ নামে দুই পেশাদার মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

মঙ্গলবার বিকাল ৫টা দিকে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৬ মে আনুমানিক ৬ ঘটিকায় হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ৬নং মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ হাজার ৪শত, ৪০ পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেন। সে বরগুনা জেলা তালতলী উপজেলার হাড়িপাড়া গ্রামের
মোঃ আলতাফ হোসেন ছেলে।

একই দিনের আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯,এর আভিযানিক দল রাত ৮টা দিকে জেলার বাহুবল থানাধীন ৬নং মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ অহিদ মিয়া নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার আলাদাউদপুর গ্রামের মৃত আব্দুর বারেক এর ছেলে।

র‍্যাব-৯,এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ
জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *