রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সর্বশেষ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গুইমারায় বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুইমারাবাসী আপসহীন গুইমারায় ‘বিডি ক্লিন’ এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রকাশিত সংবাদের প্রতিবাদ ষড়যন্ত্রের জালে জনপ্রিয়তার অগ্রযাত্রা থামানো যাবে না: কালিয়াকৈরে ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ ৪ বছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ‘ঘাপটি’ মেরে আছেন যুগ্ম সচিব সাইফুর রহমান বদলি ঠেকাতে মরিয়া তদবির নরসিংদির শিবপুর চিহ্নিত ভূমিদস্যু ও জালিয়াতি চক্রের প্রধান মোঃ ফারুক ও মোঃ রমজান আলী বিরুদ্ধে এক বয়োবৃদ্ধর জমি মিথ্যা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের পায়তারা অভিয়োগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উৎসবমুখর আয়োজনে পালিত হলো তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা
নোটিশ
📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢 দৈনিক মিডিয়া বাজ পত্রিকায় জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ✅ আগ্রহী প্রার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে, তাদের সম্পূর্ণ সিভি (CV) নিচের ই-মেইল ঠিকানায় পাঠাতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলফ যাচ্ছে: 📧 ই-মেইল: editor.mediabuzz@gmail.com. 📱 হোয়াটসঅ্যাপ: ০১৭৭৫০৯৮৬৩৮।  🔒 সতর্কতা: উল্লেখিত ই-মেইল এবং মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মাধ্যম বা নম্বরে যোগাযোগ করলে এবং তাতে কেউ প্রতারণার শিকার হলে, দৈনিক মিডিয়া বাজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে নতুন বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল

এ এ এইচ সিয়াম প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পল।

সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ধারা ২৪ এর উপধারা (৩) অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে।
দায়িত্ব পালনকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বিভাগীয় প্রধান পদে নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
ড. জিল্লুর রহমান পল বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও চলচ্চিত্র শিক্ষায় পরিচিত একটি মুখ। তিনি এর আগেও বিভাগীয় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন দক্ষতা ও সুনামের সঙ্গে। তাঁর নতুন এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে গবেষণা ও শিক্ষায় আরও গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নবীন বিভাগ হলেও ইতোমধ্যে শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *